কষ্টে পাথর মূর্তি
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জানি না কেন কষ্ট পেলেও আজ আর এ দু’চোখ জলে ভরে না,
শত আঘাতের মাঝেও আজ অনুভূতিশূন্য নির্জীব পাথর,
তীব্র কষ্টের আচেঁ পোড়া এ মন ক্ষতগুলো তার মেলে ধরে না।
বেঁচে আছি আজ মৃতের মতো,চাই না আর অপার্থিব আদর!
জানি, এ জীবনটাকে যাপনের কোন যোগ্যতাই নেই আমার
তবু কেন পল্লবহীন,নিস্প্রাণ শুকনো বৃক্ষ ঢলে পড়ে না?
আজ আর কারো কাছে নেই কোন আর্জি,কিছুই নেই জানার;
সুখ সে তো অধরা,মরীচিকাময়,অস্তিত্বেই নেই আমার
আহ্ এ কী! তোমার চোখে কেন জল? কি লাভ আজ আর কেঁদে?
বেশ তো আছি আমি! দেখ না,করছি চেষ্টা মৃত্যুতেই বাঁচার
অযথা ঝরিও না আর তোমার অমূল্য মুক্তো আমার খেদে
আমার চোখে তো ঝরে না জল অবিরাম কষ্টে, হাজার সেধে।

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন