অকাল-সন্ধ্যা
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
অকাল-সন্ধ্যা
[জয়জয়ন্তী কীর্তন]
খোলো মাদুয়ার খোলো
প্রভাতেই সন্ধ্যা হল
দুপুরেইডুবল দিবাকর গো।
সমরে শয়ান ওই
সুত তোরবিশ্বজয়ী
কাঁদনেরউঠছে তুফান ঝড় গো॥
সবারে বিলিয়ে সুধা,
সে নিলমৃত্যু-ক্ষুধা,
কুসুম ফেলে নিল খঞ্জর গো।
তাহারইঅস্থি চিরে
দেবতা বজ্র গড়ে
নাশে ওই অসুর অসুন্দর গো।
ওই মা যায় সে হেসে।
দেবতারউপরে সে,
ধরা নয়,স্বর্গ তাহার ঘর গো॥
যাও বীর যাও গো চলে
চরণেমরণ দলে
করুক প্রণাম বিশ্ব-চরাচর গো।
তোমার ওইচিত্ত জ্বেলে
ভাঙ্গালে ঘুম ভাঙ্গালে
নিজে হায় নিবলে চিতার পর গো।
বেদনারশ্মশান-দহে
পুড়ালে আপন দেহে,
হেথা কিনাচবে না শংকর গো॥
আরিয়াদহ
৬ আষাঢ়, ১৩৩২
(চিত্তনামা কাব্যগ্রন্থ)
[জয়জয়ন্তী কীর্তন]
খোলো মাদুয়ার খোলো
প্রভাতেই সন্ধ্যা হল
দুপুরেইডুবল দিবাকর গো।
সমরে শয়ান ওই
সুত তোরবিশ্বজয়ী
কাঁদনেরউঠছে তুফান ঝড় গো॥
সবারে বিলিয়ে সুধা,
সে নিলমৃত্যু-ক্ষুধা,
কুসুম ফেলে নিল খঞ্জর গো।
তাহারইঅস্থি চিরে
দেবতা বজ্র গড়ে
নাশে ওই অসুর অসুন্দর গো।
ওই মা যায় সে হেসে।
দেবতারউপরে সে,
ধরা নয়,স্বর্গ তাহার ঘর গো॥
যাও বীর যাও গো চলে
চরণেমরণ দলে
করুক প্রণাম বিশ্ব-চরাচর গো।
তোমার ওইচিত্ত জ্বেলে
ভাঙ্গালে ঘুম ভাঙ্গালে
নিজে হায় নিবলে চিতার পর গো।
বেদনারশ্মশান-দহে
পুড়ালে আপন দেহে,
হেথা কিনাচবে না শংকর গো॥
আরিয়াদহ
৬ আষাঢ়, ১৩৩২
(চিত্তনামা কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।