জীবন মানে
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
জীবন মানে দখিন হাওয়া অল্প কিছু পাওয়া
জীবন মানে হিমেল বাতাস অনেক হারিয়ে যাওয়া।
জীবন মানে তরাই-ডুয়ার্স, ভাটিয়ালির গান
জীবন মানে কান্না-হাসি, অল্প অভিমান।
জীবন মানে দূর পাহাড়ের মাঝ রাতের আলো
জীবন মানে কালো মেঘে বিদ্যুৎ চমকাল।
জীবন মানে প্রজাপতি লাল ফুলটার পাশে
জীবন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে।
জীবন মানে এই ফুল তুই কার খুশিতে ফুটিস ?
থ্রিজির যুগে জীবন মানে ইঁদুর দৌড়ে ছুটিস…
জীবন মানে একটু আলো একটু বেঁচে থাকা
জীবন মানে আকাশ জুড়ে রামধনুটা আঁকা
জীবন মানে পাগল বাউল যায় না তাকে বোঝা
জীবন মানে ভালবাসা, মিথ্যে মানে খোঁজা …
জীবন মানে হিমেল বাতাস অনেক হারিয়ে যাওয়া।
জীবন মানে তরাই-ডুয়ার্স, ভাটিয়ালির গান
জীবন মানে কান্না-হাসি, অল্প অভিমান।
জীবন মানে দূর পাহাড়ের মাঝ রাতের আলো
জীবন মানে কালো মেঘে বিদ্যুৎ চমকাল।
জীবন মানে প্রজাপতি লাল ফুলটার পাশে
জীবন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে।
জীবন মানে এই ফুল তুই কার খুশিতে ফুটিস ?
থ্রিজির যুগে জীবন মানে ইঁদুর দৌড়ে ছুটিস…
জীবন মানে একটু আলো একটু বেঁচে থাকা
জীবন মানে আকাশ জুড়ে রামধনুটা আঁকা
জীবন মানে পাগল বাউল যায় না তাকে বোঝা
জীবন মানে ভালবাসা, মিথ্যে মানে খোঁজা …
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।