এই গরমে
সনেটটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
গ্রীষ্মের প্রচণ্ড গরমকে ধুয়ে মুছে সাফ করতে
সারা ঘরে ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করে
জল ঢেলে ধুয়ে ফেললাম
ভারি পর্দা লাগালাম আর এ সি বসালাম।
আমার ঘরে সেই আরাম দু-দণ্ড বসতে না বসতে
নানান কাজ এসে জুটল সব ক’টা হাত পায়ে।
ব্যাস ওত পেতে বসে ছিল রৌদ্র
খর বায়ু ধূলিকণা, বালু-রাশি
এমন কি মোটা মোটা গাছের গুঁড়ি;
তারা চেপে ধরল, একটুও ছাড়তে চাইল না।
আমাকে হেরে যেতে বাধ্য করল
আর এই গরমে জ্বলে পুড়ে তেলে ভাজা হয়ে
আমি আজও বেঁচে আছি।।
সারা ঘরে ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করে
জল ঢেলে ধুয়ে ফেললাম
ভারি পর্দা লাগালাম আর এ সি বসালাম।
আমার ঘরে সেই আরাম দু-দণ্ড বসতে না বসতে
নানান কাজ এসে জুটল সব ক’টা হাত পায়ে।
ব্যাস ওত পেতে বসে ছিল রৌদ্র
খর বায়ু ধূলিকণা, বালু-রাশি
এমন কি মোটা মোটা গাছের গুঁড়ি;
তারা চেপে ধরল, একটুও ছাড়তে চাইল না।
আমাকে হেরে যেতে বাধ্য করল
আর এই গরমে জ্বলে পুড়ে তেলে ভাজা হয়ে
আমি আজও বেঁচে আছি।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।