ভোট দান
অণু কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
পথে ঘাটে চোখ রাঙিয়ে যারা তোলে চাঁদা
ভয়ে ভয়ে যুক্ত করে তাদের ডাকি, ‘দাদা’।
ওরাই এখন বিধান দাতা ওরাই এখন গুরু
ওদের হাতেই এখন দেশের উন্নয়নের শুরু।
ওরাই এখন জিতছে ভোটে ওদের দিকেই হাওয়া
বুদ্ধিমানের কাজটি হল স্রোতের দিকেই যাওয়া।
অন্য দলে ভোটটি দিলে প্রাণটি যাবে বেঘোরে
সত্যবাদীর ঠাঁইটি হবে গুমটি ঘরে, শ্রীঘরে।
গুন্ডা যারা ডাকাত যারা তারাই এখন সাধু
ভোট দিয়ে তাই সাপোর্ট জানায় কাকু,জেঠু,দাদু।
দাদা তোমায় দেব চাঁদা, তোমায় দেব ভোটও
রেপ করে আর মানুষ মেরে দেদার মজা লোটো।
ভয়ে ভয়ে যুক্ত করে তাদের ডাকি, ‘দাদা’।
ওরাই এখন বিধান দাতা ওরাই এখন গুরু
ওদের হাতেই এখন দেশের উন্নয়নের শুরু।
ওরাই এখন জিতছে ভোটে ওদের দিকেই হাওয়া
বুদ্ধিমানের কাজটি হল স্রোতের দিকেই যাওয়া।
অন্য দলে ভোটটি দিলে প্রাণটি যাবে বেঘোরে
সত্যবাদীর ঠাঁইটি হবে গুমটি ঘরে, শ্রীঘরে।
গুন্ডা যারা ডাকাত যারা তারাই এখন সাধু
ভোট দিয়ে তাই সাপোর্ট জানায় কাকু,জেঠু,দাদু।
দাদা তোমায় দেব চাঁদা, তোমায় দেব ভোটও
রেপ করে আর মানুষ মেরে দেদার মজা লোটো।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।