জ্বলজ্বল শুকতারা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আজ তুমি ক্ষুদ্র স্বার্থে
ভাঙছ মায়ের মন,
ভেবে দেখ তিনিই তোমার
সবচেয়ে আপন জন।
আজ তুমি সুখের বশে
করছ যারে পর,
ভেবে দেখ তিনি ছাড়া
জীবন বালুচর।
আজ তুমি মুখ ভরে যারে
দিচ্ছ আচ্ছা করে গাল,
ভেবে দেখ তিনি ছাড়া কেমন হতো
তোমার ছোট্টবেলার হাল।
আজ তোমার ঘরের বাইরে
কাটায় যিনি রাত,
একদিন তুমিই তারে মা মা বলে
মিটাতে মনের স্বাদ।
আজ তোমার আচরণে যার
ঝরছে অশ্রুধারা
সেই মা-ই তোমার
আঁধার ঘরের জ্বলজ্বল শুকতারা।
ভাঙছ মায়ের মন,
ভেবে দেখ তিনিই তোমার
সবচেয়ে আপন জন।
আজ তুমি সুখের বশে
করছ যারে পর,
ভেবে দেখ তিনি ছাড়া
জীবন বালুচর।
আজ তুমি মুখ ভরে যারে
দিচ্ছ আচ্ছা করে গাল,
ভেবে দেখ তিনি ছাড়া কেমন হতো
তোমার ছোট্টবেলার হাল।
আজ তোমার ঘরের বাইরে
কাটায় যিনি রাত,
একদিন তুমিই তারে মা মা বলে
মিটাতে মনের স্বাদ।
আজ তোমার আচরণে যার
ঝরছে অশ্রুধারা
সেই মা-ই তোমার
আঁধার ঘরের জ্বলজ্বল শুকতারা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
বাহ, দারুণ লিখেছেন। মাকে নিয়ে ভাবনা, অনেক সুন্দর
জমাতুল ইসলাম পরাগ • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।