এখানে নক্ষত্রে ভ'রে
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
এখানে নক্ষত্রে ভ'রে রয়েছে আকাশ,
সারাদিন সূর্য আর প্রান্তরের ঘাস;
ডালপালা ফাঁক ক'রে উঁচু -উঁচু গাছে
নীলিমা সিঁড়ির মতো সোজা, আঁকাবাঁকা হ'য়ে আছে
যে যাবে- যে যেতে পারে তার; নিচে রোদের ভিতরে
অনেক জলের শব্দে দিন
হৃদয়ের গ্লানি ক্ষয় কালিমা মুছায়ে
শুশ্রূষার মতো অন্তহীন।
🟥সূত্র: জীবনানন্দ দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্র

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।