ভিতরে আমার
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কে যেন আমায় ডেকেছে , দুয়ারে দিয়েছে নাড়া
ওঁরাও - পাড়া
ঝর্নার জল , করে ছলােছল—
দূর ইঁদারা।
কে যেন আমায় ডেকেছে — দুয়ার দিয়েছে নাড়া।
কে যেন আমায় বলেছে , ' এখন বাইরে দাঁড়া ’
রােদের খাঁড়া
ভাঙছে দু - পাড় — এতদিনে তার
পাই যে সাড়া
কে যেন আমায় বলেছে — এখন বাইরে দাঁড়া—
ভিতরে আমার ঢুকিসনে অতি - অন্ধকারে
সাধ কি বাড়ে ?
ঘরণী ও ঘর বাঁধা হয়ে থাকে যে - সংসারে
সেই সংসার বুকে তুলে নিতে জাগে কোলাহল?
ইতস্তত কি ঝর্নার জল
দূর পাহাড়ে?
ভিতরে আমার ঢুকিসনে অতি - অন্ধকারে ॥
কাব্যগ্রন্থ --
" ধর্মে আছো জিরাফেও আছো "---
[ বাংলা কবিতা ॥ বর্ষ ১ সংখ্যা ১ ॥ ১৩৭১ )
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।