সমার্থক
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মায়া করবো কলঙ্কিনী
বৃথাই এখন ভালোবাসতে আসা
বৃষ্টি পাঠায় বদল
আহা ঝড় ভাসালো শান্ত পাখির বাসা
ধুলোয় ধুলোয় দুচোখ অন্ধ
নাছদুয়ারে দে দোল বন্ধ
পলাশ স্বার্থ পলাশ
শুনি শিরায় আগুন জ্বলে
বৃষ্টি আমায় ভেজায় না সই কই এসেছো ফাগুন?
ওকি ওমন আকাশ তোমার স্তরে স্তরে বয়স্ক মেঘগুলো
আমায় প্রতিবিদ্ধে করলে প্রাচীন এবং জীর্ণ
হাহাকারও ফেলে এলাম এমন শান্ত শীতল যাবার বেলা
কলঙ্কিনী ওপারে যাও, হলাম উত্তির্ণ
শূন্যচোখে শুষ্ক তারা
রোদের ধারা জলের ধারা
কুটিল ক্ষতচিহ্ন ব'হে পার হয়েছি জীবননদী ভাসা
বিরহ প্রেম সমীকৃত তথাপি চলে ভ্রান্ত যাওয়াআসা।
অগ্রন্থিত --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।