বয়ঃসন্ধি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বয়ঃসন্ধি, কাপড় ছিঁড়ত ভোরবেলাতেই—
এ তো এমন বয়ঃসন্ধি, কাপড় ছিঁড়ত ভোরবেলাতেই !
না যদি সে পোহাত রাত, দু’হাতে তার আগলে ব’সে
আল্ সে বা ছাদ যেখানে থাক্, দু’হাতে এক নখের জব্দ
ক’রে মারতাম আধকপালে, কুমারী সেই ভোরবেলাতেই—
তখন ? সে তো বয়ঃসন্ধি, দু’হাতে দুই কঠোর মিনার
ভাঙতে-ভাঙতে, শায়া-সেমিজ টুকরো হতো দশ নখরে।
আসলে এক বয়ঃসন্ধি, থাকত বলে তাকে মানায়,
এই উড়ন্তচণ্ডিপর্ণা, আসলে সেই বয়ঃসন্ধি !
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।