ব্লীডিং হার্ট
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কৃষ্ণচুড়ায় এখনাে ফোটেনি ফুল
হৃদয় ছিলাে কি অকাট্য নির্ভুল
পায়ে পায়ে ভাঙে যেখানে পাতার রাশি
শব্দ সেখানে ওঠেনি কি ভালােবাসি?
কে তার খবর রেখেছে শহরে -গ্রামে
ডিসেম্বরের বৃষ্টিও যদি নামে
অকালে সকাল হয় যদি কোনােদিন
ভাঁড়ারে মানুষ খুঁজে মরে দূরবীন!
সহসার বাঁশি এখানে পশে না কানে
গর্জন, জানি সমুদ্রে শাম্পানে
স্বাভাবিক— তবু অপরাজিতার কাছে
বিদেশি মানুষ বারবার ফিরে আসে!
সােনার খাঁচার পাখি কি সােনায় খুশি ?
দ্বার খােলো, কিবা মারাে তাকে আলকুশি
মুক্তির দূত, বুকে রেখাে স্মৃতি তারই
জলের কলস কোন জলে হলাে ভারি?
কৃষ্ণচূড়ায় এখনাে ফোটেনি ফুল
সময় হয়নি, তাই এত নির্ভুল
এ - দেশের গাড়ি — দুঃখ পেয়েছি কত
স্টেশন ছেড়েছি স্বদেশ ছাড়ার মতাে।
কাব্যগ্রন্থ
ধর্মে আছো জিরাফেও আছো
[ দেশ॥ ২৪ জুন ১৯৬৫ ]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।