বস্তুর গ্রন্থনা থেকে এইভাবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বস্তুর গ্রন্থনা থেকেই মুক্তি পেতে হবে
মুক্তি তাে দেবার নয়, নিতে হবে প্রত্যক্ষে ছিনিয়ে
অথবা গােপনে কোনাে মুক্তির মাধ্যমে প্রাপ্য তার
অবিসংবাদী প্রেম, উপটৌকনের মতাে মেঘ
যারা ভেসে আসে কোনাে খােলা মাঠে,
অব্যর্থ হওয়ায় বস্তুর গ্রন্থনা থেকে বস্তুকেই মুক্তি পেতে হবে---
একদিন।
তা না হলে সবই ব্যর্থ —
উদ্যোগ , উদ্যম , অভ্যর্থনা জীবনধারণ ব্যর্থ, ব্যর্থ সব কৃত্রিম প্রকৃতি
কায়ক্লেশ, দুঃখসুখ, মনেপড়া, স্বপ্ন ঘুমেঘোরে
বালকের দোলমঞ্চ, ভাঁটফুল, মর্নিং-স্কুল
ব্যর্থ ক্ষয়রােগ আর রক্তের ভিতরে তার খেলা
অমরতা নাম্নী নারীটির ভ্রুমধ্যে আমার
চুম্বন দেবার কথা—দেবাে না, দেব কোনদিনও
---এইভাবে
বস্তুর গ্রন্থনা থেকে বন্ধুকেই মুক্তি পেতে হবে॥
"যুগলবন্দী"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।