দুদিন পরে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুদিন পরে মনে পড়ছে তোমার সেই হলুদ চিঠিখানির
উত্তর দেওয়া হয়নি উত্তর মানে,
অমন একটিই কাগজ তোমাকে পাঠিয়ে দেওয়া
ভাষার নির্দেশহীন, শূন্য
ও অপরিসীম বেদনার মতো ফাঁকা
চিঠি তোমার নিরক্ষর, মনে আছে কি ?
এমন করলে ?
মনে হয়, একটি অনন্তশায়ী কথা শুরু করে শেষ হবে না তাই
গোটা কাগজটাই ফাঁকা রেখে মহিমময় শূন্যতা বোঝাই
পাঠিয়ে দিয়েছো ডাকপিয়নের হাসি
আমার নিশ্বাসের সঙ্গে ওঠানামা করেছে
আমি কলম থেকে কালি বিস্তর ছিটিয়ে
যদি মুখ পাই, দেয়ালের কোণ, কিংবা
আলুথালু সাঁতার...
চেষ্টা করেছি
আমি তোমার মতো অমন বাড়ি খালি রেখে
চুপচাপ বসে থাকতে শিখিনি।
কাব্যগ্রন্থ -
"অঙ্গুরী তোর হিরণ্যজল"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।