প্রতিবিম্ব
গদ্য কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
আয়নাতে এখনো আমার প্রতিবিম্ব দেখা যায়
কিন্তু মৃত মানুষের প্রতিবিম্ব তো দেখা যাবার কথা না!
তবে কেন! ওহ ভুলে গিয়েছিলাম এখনো মারা যাই নি।
এখনো বেঁচে আছি, কিন্তু এটাকে কি বেঁচে থাকা বলে?
বৃত্তের দেয়ালে বন্দী জীবন, ছকে বাঁধা সব নিয়ম কানুন!
সেই এক ই জিনিসের পুনরাবৃত্তি!
কোন উত্তেজনা নেই, কোন পরিবতন নেই!
রঙগুলোও এখন কেমন জানি ফ্যাকাসে হয়ে গেছে।
আগে প্রতিদিন জীবন নতুন রঙে সাজতো
উৎসব যেন ছিল নিত্য সঙ্গী
বারোমাসই বসন্ত ছিল সে সময়! আর এখন!
বসন্ত আসলেও কবে আসে, কবে যায় বুঝাই যায় না ।
কারও কাছে অবসর নেই, ছুটে চলছে সবাই
কে কার আগে যাবে, কে কার থেকে কতো উপরে উঠবে
এই নিয়ে একটা হাস্যকর প্রতিযোগিতা চলে সব সময়!
সভ্যতা ভাঙছে, সভ্যতা গড়ছে, সভ্যতা এগোচ্ছে
আমরা চাপা পড়ে আছি সভ্যতার জাঁতাকলে!
এসেছিলাম মানুষ হয়ে মারা যাব সম্ভবত রোবট হয়ে!
তবে প্রকৃতির কি পরিবরতন হয়েছে?
এখনো তো সূর্য উঠে, সোনালি আলোয় দিন কাটে
এখনো তো চাঁদ উঠে রাতের আকাশে
সাদা জোছনায় ভাসিয়ে দেয় পৃথিবী
এখনো রাতের আকাশে তাঁরাদের দল দেখা যায়
এখনো ফুল ফুটে, পাতা ঝরে।
এখনো তো শহর টা ধংশ হয় নি।
তবে কেন আমি দিনে দিনে যন্ত্র হয়ে যাচ্ছি?
কেন তবে নিজেকে বার বার মৃত মনে হয়
কেন আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই চমকে উঠি?
এই প্রশ্নগুলোর কি সত্যি কোন উত্তর আছে?

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
চমৎকার বলেছেন
সাখাওয়াৎ আলম চৌধুরী • ২৮/৫/২০২৬
কথা গুলো সবার জন্য সত্য। বেশ ভালো লিখেছেন।
তন্ময় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।