এদেশ যাবো না ছেড়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বারান্দায় পড়ে আছে নারিকেল পাতার ছায়ায়
তোমার আভাস
দূরের সবুজ মাঠে সাঁতার দিতেছে রাজহাঁস
সারাদিন ভেবে করি ঠিক
এদেশ যাবো না ছেড়ে— পেলেও শালিখ !
এদেশে এসেছি বহু খুঁজে
সমুদ্রে পাহাড়ে মুখ গুঁজে
ক্রমবর্ধমান
ইনডং পল্লীতে বাজে গান
সারাদিন ভেবে ঠিক করি
এদেশ যাবো না ছেড়ে— পেলেও শালিখ।
'অগ্রন্থিত শক্তি চট্টোপাধ্যায়'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।