মুজিব মানে মুক্তি
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
মুজিব মানে আর কিছু না
মুজিব মানে মুক্তি ;
পিতার সাথে সন্তানের ঐ
না-লেখা প্রেম চুক্তি ।
মুজিব মানে আর কিছু না
মুজিব মানে শক্তি ;
গর্বিত শির বীর-বাঙালির
চিরকালের ভক্তি ।
মুজিব মানে আর কিছু না
এক-যমুনা রক্ত ;
মুজিব মানে সমাজতন্ত্র
আমি মুজিব ভক্ত ।
(কাব্যগ্রন্থ : মুজিব, প্রকাশকাল : বইমেলা ২০০১)
মুজিব মানে মুক্তি ;
পিতার সাথে সন্তানের ঐ
না-লেখা প্রেম চুক্তি ।
মুজিব মানে আর কিছু না
মুজিব মানে শক্তি ;
গর্বিত শির বীর-বাঙালির
চিরকালের ভক্তি ।
মুজিব মানে আর কিছু না
এক-যমুনা রক্ত ;
মুজিব মানে সমাজতন্ত্র
আমি মুজিব ভক্ত ।
(কাব্যগ্রন্থ : মুজিব, প্রকাশকাল : বইমেলা ২০০১)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।