অন্তত বেদনা থেকে বড়ো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অন্তত বেদনা থেকে বড়ো কিছু চাই, যাতে হাত
সম্পূর্ণ আঙুলগুলো তারই মধ্যে স্বস্তি পেতে পারে
মুঠির শূন্যতা পারে পূর্ণ করতে আশ্রয়-শিবির
অন্তত বেদনা থেকে বড়ো চাই সংঘাত বিখ্যাত।
অর্থাৎ তোমাকে চাই, তুমি বেদনার ভাঙা, নীল
দরজা দিয়ে বাইরে এসে দাঁড়াও....... মুহূর্তমাত্র দেখি
বসতির চিহ্ন নেই দেহে-মনে, এ কোন্ একাকী
অলিন্দে পায়চারি করে কিংবা সে উড়ন্ত শংখচিল!
(কাব্যগ্রন্থ : অঙ্গুরী তোর হিরণ্য জল)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।