চতুর্দশপদী কবিতাবলী - ৯০
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সােনালি ফলের মতাে দিন, তাকে রাত্রি টুকরাে করে
শাণিত বঁটিতে, ঐ বারান্দার এককোণে ব 'সে
দজ্জাল বিধবা এক, যেন তার হিংসাতে চিক্কুর
দেয় থেকে-থেকে ; আর ফল পাড়ে বিষন্ন আক্রোশে।
পুড়ে-পুড়ে ছাই হয়, ছাই জমে দেয়াল পেরিয়ে—
পাহাড়, অহল্যামূর্তি ; একদিন ঝঞা হয় ঘাের,
ওড়ে পুরাতন ছাই, রীতিমতাে পাহাড় এড়িয়ে
কোথায় ? স্বর্গের দিকে এবং পাতালে যায় চোর।
ভাগ্য যেন, কপালে সংকেত রেখে মুখর পবনে
ভেসে চলে দিগবিদিক, স্বেচ্ছাচারী মান্দাস কলার—
কিংবা বাসি বনগন্ধ বৃষ্টিপাতে হয়েছে বিস্তৃত ;
তেমনি সােনালি ফল, দিনরূপ, পড়ে খড়্গফলা
কর্তৃত্বের কড়া হাতে এবং অখণ্ড বাংলাদেশ
দেহ - মনে টুকরাে হয়, টুকরাে হয় , টুকরাে হতে থাকে।
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।