ও পাখি
ছড়াটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
পাখিটা বসছে বারান্দাতে
কিচিরমিচির করে ডেকে
যাচ্ছে আবার উড়ে,
এভাবে তার যাওয়া আসায়
আমি ভাবছি মনে
এত অস্থির আইঢাই ভাব
পাখির জীবনে!
রোদ গরমের স্নান সেরে সে
খুঁজছে বাঁচার ছায়া
ভেঙে পড়া গাছ পাতাতে
দুলে ওঠা ঝুলে পড়া বাসার মাঝে
পাচ্ছে না সে ঘর গেরস্ত
আপন সুখের মিষ্টি মায়া ।
তাই কি আমার ঘরের হাসি
সুরের রাশি ঠাণ্ডা ভারি মিষ্টি ভাষী
আলোর খুশি ভালোবাসি
দেখেই বারে বারে
আসছে আমার ঘরে ?
ওরে ও পাখি
আমাদের সুখের ফাঁকি
পুরোটাই যে কেবল মেকি।
কিচিরমিচির করে ডেকে
যাচ্ছে আবার উড়ে,
এভাবে তার যাওয়া আসায়
আমি ভাবছি মনে
এত অস্থির আইঢাই ভাব
পাখির জীবনে!
রোদ গরমের স্নান সেরে সে
খুঁজছে বাঁচার ছায়া
ভেঙে পড়া গাছ পাতাতে
দুলে ওঠা ঝুলে পড়া বাসার মাঝে
পাচ্ছে না সে ঘর গেরস্ত
আপন সুখের মিষ্টি মায়া ।
তাই কি আমার ঘরের হাসি
সুরের রাশি ঠাণ্ডা ভারি মিষ্টি ভাষী
আলোর খুশি ভালোবাসি
দেখেই বারে বারে
আসছে আমার ঘরে ?
ওরে ও পাখি
আমাদের সুখের ফাঁকি
পুরোটাই যে কেবল মেকি।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।