চতুর্দশপদী কবিতাবলী –১৩
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখন পাতার শব্দে জেগে উঠি, পাতার পতনে
মনে হয় ওতপ্রােত বক্ষোপরে তােমার পতন
হয় নাথ ! দাবানল জ্বলে প্রতি বৃক্ষেরে ঘেরিয়া—
মালা ব্যক্তিগত অয়ি, শুধু জাগে গােলাপের ফাঁকি
সমর্পণে। যদি যাও, আমারে মাড়ায়ে যেও সখা
ধূলায় ও বৃক্ষতলে নীরবে, বিদায় যবে রাখি
গিয়েছিলে — সে কি যাওয়া ? সে কি নয় অনন্ত-মগন?
পাতাগুলি ঝরে যায়, জেগে উঠি শব্দে, শিহরনে।
এখনি, আর - একবার ডাক দিয়ে মিলাবাে আঁধারে
হে বন্ধু, প্রাণের ধন, পুরাতন খেলার দোসর
চলে গেলে দেখি ওই পথ ধরে সুদূরে, একাকী—
কাছে তাে একান্তে ছিলে বক্ষে মম, যবে বারেবারে
বলিতে আপন নাম, ধরায়ে দিতাম শত ফাঁকি—
‘ও তােমার নাম নয়, ওগাে তুমি চিরমেঘাবৃত!'
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।