মনের বসত কই
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
মানস তরঙ্গে শিহরিত আবেগের ঢেউ
কোথা থেকে আসে! এই যে হৃদয় মন
তারই বা বাড়ি কই; কি বা তার পরিচয়
সাকিন ঠিকানা, কিছুতেই এর ভেদ
ভাঙতে যে পারিনা।
তাকে খোঁজে কি বা লাভ কি বা ক্ষতি
বুঝতে চাই শুধু শরীরের ভাষা, প্রণয় ব্যঞ্জনা
লুকিয়ে থাকে কোনখানে।
চিনিনা যাকে, তবু তার ইচ্ছা-অনিচ্ছার বলি
এ বোঝি জাগায় প্রেম সারা অঙ্গ খুলি
আবার হঠাৎই ডুব দেয় আত্মসম্মোহণে।
এই ভাল এই কালোমেঘ; বুঝিনা ভাও
চলাফেরা মতিগতি কোন পথে
কার সাথে করে বিচরণ।
মনের বিচিত্র খেলা, এইতো ভাসালো কেমন
আনন্দ-হিল্লোলে তার পরই নিয়ে যায়
বেদনার ধূ-ধূ বালুচরে।
কোথা থেকে আসে! এই যে হৃদয় মন
তারই বা বাড়ি কই; কি বা তার পরিচয়
সাকিন ঠিকানা, কিছুতেই এর ভেদ
ভাঙতে যে পারিনা।
তাকে খোঁজে কি বা লাভ কি বা ক্ষতি
বুঝতে চাই শুধু শরীরের ভাষা, প্রণয় ব্যঞ্জনা
লুকিয়ে থাকে কোনখানে।
চিনিনা যাকে, তবু তার ইচ্ছা-অনিচ্ছার বলি
এ বোঝি জাগায় প্রেম সারা অঙ্গ খুলি
আবার হঠাৎই ডুব দেয় আত্মসম্মোহণে।
এই ভাল এই কালোমেঘ; বুঝিনা ভাও
চলাফেরা মতিগতি কোন পথে
কার সাথে করে বিচরণ।
মনের বিচিত্র খেলা, এইতো ভাসালো কেমন
আনন্দ-হিল্লোলে তার পরই নিয়ে যায়
বেদনার ধূ-ধূ বালুচরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।