শেষরাতে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শেষরাতে বৃষ্টিতে গভীর শব্দ হয় গৃহপতনের
পচা খড় মাটির পাঁকের মিশ্র এক গন্ধের আবেগে
মানুষ সংসার করে জেগে
আঁশটে দেহ টেনে এনে বুকে রাখে,
তখন স্বপ্নের মশারির কোণ ছেঁড়ে,
বালিশে ছারপোকা পতনের পার থেকে হেঁকে বলে,
বোকা কী সুখে ছিলিস ঘরে, বাহুবন্দী তুই ?
এ-ও ঘর দীর্ঘ ও বিস্তৃত
নয় শুধু খড়ে -ছাওয়া খুঁটিবাঁশে অস্তিত্বনির্ভর
ঘর
দীর্ঘ ও বিস্তৃত
কিন্তু, যেন ভাঙে না, বৃষ্টিতে!
কালপ্রতিমা
১৯৬৮
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।