দেখেছিলাম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দেখেছিলাম স্বপ্নে তাকে, একটু নষ্ট হয়নি
কী স্বাভাবিক মূর্তি, সে তো গুঁড়িয়ে গেলো ঝড়ে,
আমার চোখের সামনে, কিন্তু কী উপায়ে উঠলো,
মূর্তিমন্ত এলো আমার ঘরের নিচে জানলায়,
বললো, এতো বাঁচা কঠিন, কে সেরকম জানতো!
ফুটন্ত এক ফুলের মতন, এই যেখানে এসে
তোমায় পেয়ে গেলাম আমি সশ্রদ্ধ সম্মানে,
একটু নষ্ট হয়নি তোমার, আমায় ভালোবেসে
তবুও কেন বাঁচা কঠিন, কে সেরকম জানতো!
কাব্যগ্রন্থ :
'এই তো মর্মর মূর্তি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।