এলিজি ৩
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মধুক্ষরণের মতো প্ৰেম
[ঋত্বিক ঘটক স্মরণীয়েষু]
মৃত্যুর ভিতরে তবে পরিত্রাণ ছিলো !
বেঁচে-বর্তে থাকা নিয়ে বিড়ম্বিত ছিলে আজীবন ।
আলোকস্তম্ভের মতো আলো দিয়ে দেখাতে তীরের কতো কাছাকাছি আছো,
পদতলে ডুবন্ত পাহাড়— সুতরাং, সাবধান ! যাত্রী ও তরণী সম্ঝে বাও।
বামে বা দক্ষিণে যাও,
সমঝে বাও, সর্বনাশ আছে !
কী সর্বনাশিনী বিষ পান ক'রে মধুক্ষরণের
মতো প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে—
অবিস্মরণীয় প্রেম দিয়ে গেলে ভুল বাংলাদেশে !
কাব্যগ্রন্থ -
'কিছু মায়া রয়ে গেলো'
৪ নভেম্বর, ১৯৮২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।