মনে রেখো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কাছে যতো যেতে চাই, তত পিছে ফেরো।
কখনো লুকিয়ে ফেরো মুখ ঢেকে জামার আস্তিনে
কখনো প্রকৃত এক দৌড়বীর, পশ্চাদ্ধাবক
আমার দুচোখে দিয়ে ধুলো, তুমি কোথায় লুকোলে?
বিশেষত রাতে, ঘরে-ফেরার সময়, দূরে যাও
তুমি তো খরগোশ নও, চকিত হরিণী নও কোনো।
কেন দূরে যাও, কেন সরে-সরে যাও, করো খেলা?
মারাত্মক বিষে আমি জর্জর জীবনে, মনে রেখো।
(কাব্যগ্রন্থ : অঙ্গুরী তোর হিরণ্য জল)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।