ভুলভাবে সাজিয়েছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভুলভাবে সাজিয়েছে রহস্যময়তা কবিতাকে!
কবিতাকে কেন যেন অবিচল থাকতে দিয়েছে---
না, আমার পদ্য নয়, পদ্য জানে রহস্যের খড়,
তা চিবোয় সারাদিন সারারাত নিভন্ত যৌবনে।
এ-বৃদ্ধ সমান দড় কবিতা ও পদ্যকে বাঁচাতে,
কুমারী মেয়েকে লাগবে, ভেঙে তার অপ্রসন্নতা
নিয়ে আসতে হবে কাছে, তারপর প্রকৃত ঘটনা---
ঘটবে ও ঘটতে থাকবে, চুম্বন প্রথম দেবে ঠোঁটে,
তারপর নিচে নামবে স্তনস্থলে, দুভাবেই পাবে--
স্তনস্থলে আঁচিলের ভারি বাড়াবাড়ি
ভুলভাবে সাজিয়েছে রহস্যময়তা কবিতাকে!
কাব্যগ্রন্থ -
"কিছু মায়া রয়ে গেলো"
কালান্তর, ১৯৯২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।