সময়হারা
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
যত ঘণ্টা , যত মিনিট , সময় আছে যত
শেষ যদি হয় চিরকালের মতো ,
তখন স্কুলে নেই বা গেলেম ; কেউ যদি কয় মন্দ ,
আমি বলব , ' দশটা বাজাই বন্ধ । '
তাধিন তাধিন তাধিন ।
শুই নে বলে রাগিস যদি , আমি বলব তোরে ,
' রাত না হলে রাত হবে কী করে ।
নটা বাজাই থামল যখন , কেমন করে শুই ?
দেরি বলে নেই তো মা কিচ্ছুই । '
তাধিন তাধিন তাধিন ।
যত জানিস রূপকথা , মা , সব যদি যাস বলে
রাত হবে না , রাত যাবে না চলে ;
সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা ,
ফুরোয় না তো গল্প বলার বেলা ।
তাধিন তাধিন তাধিন ।
(শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ)
শেষ যদি হয় চিরকালের মতো ,
তখন স্কুলে নেই বা গেলেম ; কেউ যদি কয় মন্দ ,
আমি বলব , ' দশটা বাজাই বন্ধ । '
তাধিন তাধিন তাধিন ।
শুই নে বলে রাগিস যদি , আমি বলব তোরে ,
' রাত না হলে রাত হবে কী করে ।
নটা বাজাই থামল যখন , কেমন করে শুই ?
দেরি বলে নেই তো মা কিচ্ছুই । '
তাধিন তাধিন তাধিন ।
যত জানিস রূপকথা , মা , সব যদি যাস বলে
রাত হবে না , রাত যাবে না চলে ;
সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা ,
ফুরোয় না তো গল্প বলার বেলা ।
তাধিন তাধিন তাধিন ।
(শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।