নাচন
এই কবিতাটি লিখেছেন সুকুমার রায় · ১ মিনিট পড়ার সময় ·
নাচ্ছি মোরা মনের সাধে গাচ্ছি তেড়ে গান
হুলো মেনী যে যার গলার কালোয়াতীর তান।
নাচ্ছি দেখে চাঁদা মামা হাস্ছে ভরে গাল
চোখটি ঠেরে ঠাট্টা করে দেখ্না বুড়োর চাল।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।