সুকুমার রায় এর রচনাবলি
শোন শোন গল্প শোন
শোন শোন গল্প শোন, ‘এক যে ছিল গুরু’ এই আমার গল্প হল শুরু। যদু আর বংশীধর যমজ ভাই তারা- এই আমার গল্প হল সারা। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
বিষম চিন্তা
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার— সবাই বলে “মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!” অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব? বলবে সবাই, “মুখ্যু ছেলে”, বলবে আমায় “গো-গর্দভ!” কেউ কি জানে দিনের বেলায় কো...
সুকুমার রায়
নেড়া বেলতলায় যায় কবার?
রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা— ঠোঙাভরা বাদামভাজা খাচ্ছে কিন্তু গিলছে না৷ গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা; রাজা বলে, 'বৃষ্টি নামা— নইলে কিচ্ছু মিলছে না৷' থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'...
সুকুমার রায়
শ্রীশ্রীবর্ণমালাতত্ত্ব
পড় বিজ্ঞান হবে দিকজ্ঞান ঘুচিবে পথের ধাঁধা দেখিবে গুণিয়া এ দিন দুনিয়া নিয়ম নিগড়ে বাঁধা। কহে পন্ডিতে জড়সন্ধিতে বস্তুপিন্ড ফাঁকে অনু অবকাশে রন্ধ্রে- রন্ধ্রে আকাশ লুকায়ে থাকে। হেথা হেথা সেথা জড়ের ...
সুকুমার রায়
ছবি ও গল্প
ছবির টানে গল্প লিখি নেইক এতে ফাঁকি যেমন ধারা কথায় শুনি হুবহু তাই আঁকি । পরীক্ষাতে গোল্লা পেয়ে হাবু ফেরেন বাড়ি চক্ষু দুটি ছানাবড়া মুখখানি তার হাঁড়ি রাগে আগুন হলেন বাবা সকল কথা শুনে আচ্ছা ক'রে পিটি...
সুকুমার রায়
গ্রীষ্ম (সর্বনেশে গ্রীষ্ম)
সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্রবেশে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে। তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাত্ল তপন নাচল পবন। রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলে স্থলে। ফেল্ছে আকাশ তপ্ত নিশাস ছুটছে ...
সুকুমার রায়
ছুটি (ছুটি ছুটি ছুটি)
ছুটি! ছুটি! ছুটি! মনের খুশি রয়না মনে হেসেই লুটোপুটি। ঘুচল এবার পড়ার তাড়া অঙ্ক কাটাকুটি দেখ্ব না আর পন্ডিতের ঐ রক্ত আঁখি দুটি। আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি এখন থেকে কেবল খেলা কেবল ছুটোছুট...
সুকুমার রায়
বুঝবার ভুল
এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে। সাম্নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে। পড়্ছ বুঝি? বেশ বেশ বেশ! এক মনেতে পড়্লে পরে "লক্ষ্মীছেলে-- সোনার ছেলে" বলে সবাই আদর করে। এ আবার কি? চিত...
সুকুমার রায়
আয়রে আলো আয়
পুব গগনে রাত পোহাল, ভোরের কোণে লাজুক আলো নয়ন মেলে চায়। আকাশতলে ঝলক জ্বলে, মেঘের শিশু খেলার ছলে আলোক মাখে গায়।। সোনার আলো, রঙিন্ আলো, স্বপ্নে আঁকা নবীন আলো- আয়রে আলো আয়। আয়রে নেমে আঁধার পরে, পাষ...
সুকুমার রায়
বুঝিয়ে বলা
ও শ্যামাদাস! আয়তো দেখি, বোস তো দেখি এখেনে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে৷ জ্বর হয়েছে? মিথ্যে কথা! ওসব তোদের চালাকি— এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি? কালা কি? মামার ব্যামো? বদ্যি ডাকবি?...
সুকুমার রায়
শব্দকল্পদ্রুম
ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা— ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্কা! শাঁই শাঁই পন্ পন্, ভয়ে কান বন্ধ— ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ? হুড়মুড় ধুপধাপ— ওকি শুনি ভাইরে! দেখ্ছনা হিম পড়ে— যেও...
সুকুমার রায়
কাঁদুনে
ছিচ্কাঁদুনে মিচকে যারা সস্তা কেঁদে নাম কেনে, ঘ্যাঁঙায় শুধু ঘ্যানর ঘ্যানর ঘ্যান্ঘ্যানে আর প্যানপ্যানে— কুঁকিয়ে কাঁদে খিদের সময়, ফুঁপিয়ে কাঁদে ধম্কালে, কিম্বা হঠাৎ লাগলে ব্যাথা, কিম্বা ভয়ে চম্ক...
সুকুমার রায়
তেজিয়ান
চলে খচ্খচ্ রাগে গজ্গজ্ জুতো মচ্মচ্ তানে, ভুরু কট্মট্ ছড়ি ফট্ফট্ লাথি চট্পট্ হানে। দেখে বাঘ-রাগ লোকে 'ভাগ ভাগ' করে আগভাগ থেকে, বয়ে লাফ ঝাঁপ বলে 'বাপ্ বাপ্' সবে হাবভাব দেখে। লাথি চার চার খেয়ে ম...
সুকুমার রায়
কানা-খোঁড়া সংবাদ
পুরাতন কালে ছিল দুই রাজা, নাম ধাম নাহি জানা, একজন তার খোড়া অতিশয়, অপর ভূপতি কানা। মন ছিল খোলা, অতি আলো ভোলা ধরমেতে ছিল মতি, পর ধনে সদা ছিল দোঁহাকার বিরাগ বিকট অতি। প্রতাপের কিছু নাহি ছিল ত্রুটি মেজা...
সুকুমার রায়
লক্ষ্মী
হাত -পা- ভাঙ্গা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা, গাল দুটি তার খাবলা মতন চোখ দুটি তার ফাঁকা- কোথায় বা তার চুল বিনুনি, কোথায় বা তার মাথা, আধখানি তার ছিন্ন জামা,গায় দিয়েছে কাঁথা। পুতুলের মা ব্যস্ত কেবল...
সুকুমার রায়
নদী
হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ তোমাতেই করে তারা জনম গ্রহণ। ছোট বড় ঢেউ সব তাদের উপরে কল্ কল্ শব্দ করি সদা ক্রীড়া করে, সেই নদী বেকে চুরে যায় দেশে দেশে, সাগরেতে পড়ে গিয়া সকলের শেষে। পথে যেতে যেতে নদী দেখে...
সুকুমার রায়
অসম্ভব নয়
এক যে ছিল সাহেব, তাহার গুণের মধ্যে নাকের বাহার। তার যে গাধা বাহন, সেটা যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা। ডাইনে বল্লে যায় সে বামে তিন পা যেতে দুবার থামে । চল্তে চল্তে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে। ব্য...
সুকুমার রায়
পরিবেষণ
‘পরি’পূর্বক ‘বিষ’ধাতু তাহে ‘অনট্’ ব’সে তবে ঘটায় পরিবেষণ, লেখে অমরকোষে। —অর্থাৎ ভোজের ভাণ্ড হাতে লয়ে মেলা ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা। এই দিকে এসো তবে লয়ে ভোজভাণ্ড সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কাণ...
সুকুমার রায়
গ্রীষ্ম
রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলেস্থলে। ফেল্ছে আকাশ তপ্ত নিশাস ছুট্ছে বাতাস ঝলসিয়ে ঘাস, ফুলের বিতান শুক্নো শ্মশান যায় বুঝি প্রাণ হায় ভগবান। দারুণ তৃষায় ফির্ছে সবায় জল নাহি পায় হায় কি উপায়, তাপের চ...
সুকুমার রায়
আবোল তাবোল - ২
মেঘ মুলুকে ঝাপ্সা রাতে, রামধনুকের আব্ছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে, তান ধরেছি কন্ঠ পুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন্ আকাশতলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায়...
সুকুমার রায়
বলব কি ভাই
বল্ব কি ভাই হুগ্লি গেলুম বলছি তোমায় চুপি চুপি- দেখ্তে পেলাম তিনটে শুয়োর মাথায় তাদের নেইকো টুপি।। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
গানের গুঁতো
গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা— আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লী থেকে বর্মা! গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন্ভন্। মরছে কত জখম হয়ে করছে কত ছট...
সুকুমার রায়
বিচার
ইঁদুর দেখে মাম্দো কুকুর বল্লে তেড়ে হেঁকে- 'বলব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে। আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা, আয় না খেলি দুইজনাতে মোকদ্দমা খেলা । তুই হবি চোর তোর নামেতে করব নালিশ রুজু'- '...
সুকুমার রায়
আবোল তাবোল - ৩
এক যে ছিল রাজা- (থুড়ি, রাজা নয় সে ডাইনি বুড়ি) ! তার যে ছিল ময়ূর- (না না, ময়ূর কিসের ? ছাগল ছানা) । উঠানে তার থাক্ত পোঁতা- -(বাড়িই নেই, তার উঠান কোথা) ? শুনেছি তার পিশতুতো ভাই- -(ভাই নয়ত, মামা-...
সুকুমার রায়
লোভী ছেলে
কি ভেবে যে আপন মনে হাসি আসে ঠোঁটের কোণে,- আধ আধ ঝাপসা বুলি কোন কথা কয়না খুলি । বসে বসে একলা নিজে লোভী ছেলে ভাবেন কি যে- শুধু শুধু চামচ চেটে মনে মনে সাধ কি মেটে ? একটুখানি মিষ্টি দিয়ে রাখ আমায় চুপ ক...
সুকুমার রায়
নূতন বৎসর
'নূতন বছর ! নূতন বছর !' সবাই হাঁকে সকাল সাঁঝে আজকে আমার সূর্যি মামার মুখটি জাগে মনের মাঝে । মুস্কিলাসান করলে মামা, উস্কিয়ে তার আগুনখানি, ইস্কুলেতে লাগ্ল তালা, থাম্ল সাধের পড়ার ঘানি । এক্জামিনের ব...
সুকুমার রায়
ট্যাঁশ গরু
ট্যাঁশ্ গরু গরু নয়, আসলেতে পাখি সে; যার খুশি দেখে এস হারুদের আফিসে। চোখ দুটি ঢুলু ঢুলু, মুখখান মস্ত, ফিট্ফাট্ কালোচুলে টেরিকাটা চোস্ত। তিন-বাঁকা শিং তার ল্যাজখানি প্যাঁচান- একটুকু ছোঁও যদি, বাপরে কি...
সুকুমার রায়
সাবধান
আরে আরে, ওকি কর প্যালারাম বিশ্বাস? ফোঁস্ ফোঁস্ অত জোরে ফেলো নাকো নিশ্বাস। জানোনা কি সে বছর ওপাড়ার ভূতোনাথ, নিশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপোকাৎ? হাঁপ ছাড় হ্যাঁস্ফ্যাঁস্ ও রকম হাঁ করে- মুখে যদি ঢুকে ব...
সুকুমার রায়
নন্দগুপি
হঠাৎ কেন দুপুর রোদে চাদর দিয়ে মুড়ি, চোরের মত নন্দগোপাল চলছে গুড়ি গুড়ি? লুকিয়ে বুঝি মুখোশখানা রাখছে চুপি চুপি? আজকে রাতে অন্ধকারে টেরটা পাবেন গুপি! আয়না হাতে দাঁড়িয়ে গুপি হাসছে কেন খালি? বিকট র...
সুকুমার রায়
হুঁকোমুখো হ্যাংলা
হুঁকোমুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি? কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার আফিঙের থানাদার, আর তার কেহ নাই এ-ছাড়া - তাই বুঝি একা সে মুখখান...
সুকুমার রায়
ছায়াবাজি
আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা— ছয়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা । ছায়া ধরার ব্যাবসা করি তাও জানোনা বুঝি ? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি ! শিশির ভেজা সদ্য ছায়া, সকাল বেলায় ...
সুকুমার রায়
বেজায় খুশি
বাহবা বাবুলাল ! গেলে যে হেসে ! বগলে কাতুকুতু কে দিল এসে ? এদিকে মিটিমিটি দেখ কি চেয়ে ? হাসি যে ফেটে পড়ে দু'গাল বেয়ে ! হাসে যে রাঙা ঠোঁট দন্ত মেলে চোখের কোণে কোণে বিজলী খেলে । হাসির রসে গ'লে ঝরে যে ...
সুকুমার রায়
সাধে কি বলে গাধা
বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে- "বয়েস গেল খাটেতে খাটতে, বৃদ্ধ হলাম এবে, কেউ করে না তোয়াজ তবু, সংসারের কি রীতি! ইচ্ছে করে এক্ষুনি দিই কাজে কর্মে ইতি। কোথাকার ঐ নোংরা কুকুর ,আদর যে তার কত - যখন তখ...
সুকুমার রায়
অবুঝ
চুপ করে থাক্, তর্ক করার বদভ্যাসটি ভাল না, এক্কেবারেই হয় না ওতে বুদ্ধিশক্তির চালনা। দেখ্ ত দেখি আজও আমার মনের তেজটি নেভেনি- এইবার শোন বলছি এখন- কি বলছিলাম ভেবেনি! বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার...
সুকুমার রায়
মেঘ
সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে- আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে । সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড...
সুকুমার রায়
কানে খাটো বংশীধর
কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি, গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।। চলেছে সে একমনে ভাবে ভরপুর, সহসা বাজিল কানে সুমধুর সুর।। বংশীধর বলে, 'আহা, না জানি কি পাখি সুদুরে মধুর গায় আড়ালেতে থাকি।। দেখ, দেখ সু...
সুকুমার রায়
ফসকে গেল
দেখ বাবাজি দেখবি নাকি দেখরে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি - ধপ্! লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে, ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে - খপ্...
সুকুমার রায়
শুনেছ কি বলে গেল
শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো? আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি- তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি।...
সুকুমার রায়
আনন্দ
যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দ বাতাস বহে, যে আনন্দ সাগরজলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দ আকাশ ভরা, যে আনন্দ তারায়...
সুকুমার রায়
মন্ডা ক্লাবের কয়েকটি আমন্ত্রণপত্র
১ সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব- এদিকেতে হায় হায় ক্লাবটি তো যায় যায়। তাই বলি সোমবারে মদগৃহে গড়পারে দিলে সবে পদধূলি ক্লাবটিরে ঠেলে তুলি। রকমারি পুঁথি কত নিজ নিজ রুচিমত আনিবেন সাথে সবে কিছু ...
সুকুমার রায়
বর্ষার কবিতা
কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য। কি যে লিখি কি যে লিখি ভাবিয়া না পাই রে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখ খানা ফ্যাকাশে...
সুকুমার রায়
বেশ বলেছ
এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধাঁ, কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা। কারে বা কই কিসের কথা, কই যে দফে দফে, গাছের 'পরে কাঁঠাল দেখে তেল মেখ না গোঁফে। একটি একটি কথায় যেন সদ্য দাগে কামান, মন বসনের...
সুকুমার রায়
খিচুড়ি
হাঁস ছিল, সজারুও, (ব্যাকরণ মানি না), হয়ে গেল 'হাঁসজারু' কেমনে তা জানি না ৷ বক কহে কচ্ছপে—'বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের 'বকচ্ছপ মূর্তি' ৷' টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা— পোকা ছেড়ে শেষে কিগো খ...
সুকুমার রায়
সঙ্গীহারা
সবাই নাচে ফূর্তি করে সবাই করে গান, একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান ? দেখ্ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি- তাইত আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি । তাও কি হয় ! ঐ যে মাঠে শালিখ পাখি ডাকে তার কাছ...
সুকুমার রায়
বাবু
অতি খাসা মিহি সূতি ফিনফিনে জামা ধুতি, চরণে লপেটা জুতি জরিদার । এ হাতে সোনার ঘড়ি, ও হাতে বাঁকান ছড়ি, আতরের ছড়াছড়ি চারিধার । চক্চকে চুল ছাঁটা তায় তোফা টেরিকাটা- সোনার চশমা আঁটা নাসিকায় । ঠোঁট দুট...
সুকুমার রায়
মাসি গো মাসি
মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম্- হাতীর মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম্ ।। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
দিনের হিসাব
ভোর না হতে পাখিরা জোটে গানের চোটে ঘুমটি ছোটে- চোখ্টি খোলো, গাত্র তোলো আরে মোলো সকাল হলো। হায় কি দশা পড়্তে বসা অঙ্ক কষা, কলম ঘষা। দশটা হলে হট্টগোলে দৌড়ে চলে বই বগলে! স্কুলের পড়া বিষম তাড়া, কানটি...
সুকুমার রায়
লড়াই-ক্ষ্যাপা
ওই আমাদের পাগলা জগাই, নিত্যি হেথায় আসে; আপন মনে গুন্ গুনিয়ে মুচ্কি হাসি হাসে । চলতে গিয়ে হঠাৎ যেন ধমক লেগে থামে; তড়াক্ করে লাফ দিয়ে যায় ডাইনে থেকে বামে। ভীষন রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোচাঁ ...
সুকুমার রায়
মনের মতন
কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হ'ল ভূতের মুলুক খুঁজি। নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে, বল্ দেখি মন মনের মতন কি দিবি তুই তারে? আর কি দিব?- মুখের হাসি, ভরসাভরা প্রাণ, সু...
সুকুমার রায়
বোম্বাগড়ের রাজা
কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা- ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জোছ...
সুকুমার রায়
আজব খেলা
সোনার মেঘে আল্তা ঢেলে সিঁদুর মেখে গায় সকাল সাঁঝে সূর্যি মামা নিত্যি আসে যায়। নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভ'রে ভ'রে আপন ছবি আপনি মুছে আঁকে নূতন ক'রে। ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে সাঁঝের আঁক...
সুকুমার রায়
বিষম কাণ্ড
কর্তা চলেন, গিন্নী চলেন, খোকাও চলেন সাথে, তড়্বড়িয়ে বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে । তেড়ে হন্হন্ চলে তিনজন যেন পল্টন চলে, সিঁড়ি উঠ্তেই, একি কাণ্ড ! এ আবার কি বলে ! ল্যাজ লম্বা, কান গোল্ গোল্, তিড়ি...
সুকুমার রায়
হারিয়ে পাওয়া
ঠাকুরদাদার চশমা কোথা ? ওরে গণ্শা, হাবুল, ভোঁতা, দেখ্না হেথা, দেখ্না হোথা- খোঁজ না নিচে গিয়ে । কই কই কই? কোথায় গেল ? টেবিল টানো, ডেস্কও ঠেল, ঘরদোর সব উলটে ফেল- খোঁচাও লাঠি দিয়ে । খুঁজছে মিছে কুঁজ...
সুকুমার রায়
নোটবই
এই দেখ পেনসিল্, নোটবুক এ–হাতে, এই দেখ ভরা সব কিল্বিল্ লেখাতে। ভালো কথা শুনি যেই চট্পট্ লিখি তায়— ফড়িঙের ক'টা ঠ্যাং, আরশুলা কি কি খায়; আঙুলেতে আটা দিলে কেন লাগে চট্চট্, কাতুকুতু দিলে গরু কেন করে ...
সুকুমার রায়
আলোছায়া
হোক্না কেন যতই কালো এমন ছায়া নাইরে নাই- লাগ্লে পরে রোদের আলো পালায় না যে আপ্নি ভাই!.. শুষ্কমুখে আঁধার ধোঁয়া কঠিন হেন কোথায় বল্, লাগ্লে যাতে হাসির ছোঁয়া আপ্নি গলে হয় না জল।।...
সুকুমার রায়
নাচের বাতিক
বয়স হল অষ্টআশি, চিমসে গায়ে ঠুন্কো হাড়, নাচছে বুড়ো উল্টোমাথায়- ভাঙলে বুঝি মুন্ডু ঘাড়! হেঁইয়ো ব'লে হাত পা ছেড়ে পড়ছে তেড়ে চিৎপটাং, উঠছে আবার ঝট্পটিয়ে এক্কেবারে পিঠ সটান্। বুঝিয়ে বলি, 'বৃদ্ধ ...
সুকুমার রায়
টিক্ টিক্ টং
টিক্ টিক্ চলে ঘড়ি, টিক্ টিক্ টিক্, একটা ইঁদুর এল সে সময়ে ঠিক। ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল, টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল। অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া, ঘড়ির উপর থেকে পড়ে লাফাইয়া। ছুটিয়া...
সুকুমার রায়
দাঁড়ে দাঁড়ে দ্রুম্!
ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি, ছুটছে লোকে নানান্ ঝোঁকে করছে হুড়োহুড়ি; ছুটছে কত ক্ষ্যাপার মতো পড়ছে কত চাপা, সাহেবমেমে থমকে থেমে বলছে 'মামা পাপা!' আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে 'দাঁড়ে দ...
সুকুমার রায়
কুম্ড়োপটাশ
(যদি) কুম্ড়োপটাশ নাচে— খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে; চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে; চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে! (যদি) কুম্ড়োপটাশ কাঁদে— খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে; উপুড়...
সুকুমার রায়
হাত গণনা
ও পাড়ার নন্দগোঁসাই, আমাদের নন্দ খুড়ো, স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো৷ ছিল না তাঁর অসুখবিসুখ, ছিল সে যে মনের সুখে, দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্যমুখে৷ হঠাৎ কি তার খেয়াল হল, চল্ল সে তার...
সুকুমার রায়
অবাক কাণ্ড
শুন্ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে? চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে? চল্তে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর ...
সুকুমার রায়
কিম্ভূত!
বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভুত, সারাদিন ধ'রে তার শুনি শুধু খুঁৎ খুঁৎ। মাঠ পারে ঘাট পারে কেঁদে মরে খালি সে, ঘ্যান্ ঘ্যান আব্দারে ঘন ঘন নালিশে। এটা চাই সেটা চাই কত তার বায়না- কি যে চায় তাও ছাই বোঝা ...
সুকুমার রায়
কহ ভাই কহ রে
কহ ভাই কহ রে, অ্যাঁকা চোরা শহরে, বদ্যিরা কেন কেউ আলুভাতে খায় না? লেখা আছে কাগজে আলু খেলে মগজে ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
টুকরো ছড়া
তিন বুড়ো পন্ডিত টাকচুড়ো নগরে চ’ড়ে এক গামলায় পাড়ি দেয় সাগরে। গাম্লাতে ছেঁদা আগে কেউ দেখনি, গানখানি তাই মোর থেমে গেল এখনি।। ম্যাও ম্যাও হুলোদাদা, তোমার যে দেখা নাই? গেছিলাম রাজপুরী রানীমার সাথে ভাই! “...
সুকুমার রায়
আড়ি
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে— বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে ত চিরকাল বৈরী! আদা আর কাঁচকলা মেলে কোনোদিন্ সে? কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়।...
সুকুমার রায়
শ্রাবণে
জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত- অফুরান্ নামতায় বাদলের ধারাপাত । আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার, পৃথিবীর ছাত পিটে ঝামাঝম্ বারিধার । স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়, নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরস...
সুকুমার রায়
ভারি মজা
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘন্টাখানেক হবে- আবার কেন হঠাৎ হেন নামলে এখন টবে? একলা ঘরে ফুর্তি ভরে লুকিয়ে দুপুরবেলা, স্নানের ছলে ঠান্ডা জলে জল ছপ্ছপ্ খেলা। জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ, 'আমোদ ভারি- কেউ কাছ...
সুকুমার রায়
চলে হন্ হন্
চলে হন্ হন্ ছোটে পন্ পন্ ঘোরে বন্ বন্ কাজে ঠন্ ঠন্ বায়ু শন্ শন্ শীতে কন্ কন্ কাশি খন্ খন্ ফোঁড়া টন্ টন্ মাছি ভন্ ভন্ থালা ঝন্ ঝন্...
সুকুমার রায়
অন্ধ মেয়ে
গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা, রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা! সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি রঙিন্ বেশে রঙিন্ ফুলে রঙিন্ প্রজাপতি! অন্ধ মেয়ে দেখছে না তা - নাইবা যদি দেখে- শীতল মিঠা বা...
সুকুমার রায়
সন্দেশ
সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এল মাছি? কেন ভন্ ভন্ হাড় জ্বালাতন ছেড়ে দেওনা বাঁচি! নাকের গোড়ায় সুড়সুড়ি দাও শেষটা দিবে ফাঁকি? সুযোগ বুঝে সুড়–ৎ করে হুল ফোটাবে নাকি?...
সুকুমার রায়
দুষ্টুলোকের মিষ্টি কথায়
দুষ্টুলোকের মিষ্টি কথায় নাচলে লোকের স্বস্তি কোথায়? এম্নি দশাই তার কপালে লেখে। কথার পাকে মানুষ মেরে মাকড়জীবী ঐ যে ফেরে, গড় করি তার অনেক তফাৎ থেকে। *বিখ্যাত ইংরাজি কবিতার অনুকরণে (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
বর্ষ শেষ
শুন রে আজব কথা, শুন বলি ভাইরে- বছরের আয়ু দেখ বেশিদিন নাই রে । ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে নূতন বরষ আসে, কোথা হতে বল সে ! কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে, সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে ! পা...
সুকুমার রায়
ভূতুড়ে খেলা
পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে৷ কচ্ছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহলাদেতে ধুপধুপিয়ে কচ্ছে কেমন হল্লা সে৷ শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হ...
সুকুমার রায়
প্যাঁচা আর প্যাঁচানী
প্যাঁচা কয় প্যাঁচানী, খাসা তোর চ্যাঁচানি শুনে শুনে আন্মন নাচে মোর প্রাণমন! মাজা–গলা চাঁচা–সুর আহলাদে ভরপুর! গলা–চেরা গমকে গাছ পালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ গিট্কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্! যত ভয় যত দুখ ...
সুকুমার রায়
ঢপ ঢপ ঢাক ঢোল
ঢপ্ ঢপ্ ঢাক ঢোল ভপ্ ভপ্ বাঁশি ঝন্ ঝন্ করতাল্ ঠন্ ঠন্ কাঁসি। ধুমধাম বাপ্ বাপ্ ভয়ে ভ্যাবাচ্যাকা বাবুদের ছেলেটার দাঁত গেছে দেখা।। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
গন্ধ বিচার
সিংহাসনে বস্ল রাজা বাজল কাঁসর ঘন্টা, ছট্ফটিয়ে উঠল কেঁপে মন্ত্রীবুড়োর মনটা। বললে রাজা, 'মন্ত্রী, তোমার জামায় কেন গন্ধ?' মন্ত্রী বলে, 'এসেন্স দিছি- গন্ধ ত নয় মন্দ!' রাজা বলেন, 'মন্দ ভালো দেখুক শুঁক...
সুকুমার রায়
আদুরে পুতুল
যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস থোপ্না গাল, ঝিকিমিকি চোখ মিট্মিটি চায়, ঠোঁট দুটি তায় টাট্কা লাল । মোমের পুতুল ঘুমিয়ে থাকুক্ দাঁত মেলে আর চুল খুলে- টিনের পুতুল চীনের পুতুল কেউ কি এমন তুলতুল...
সুকুমার রায়
গ্রীষ্ম (ঐ এল বৈশাখ)
ঐ এল বৈশাখ, ঐ নামে গ্রীষ্ম, খাইখাই রবে যেন ভয়ে কাঁপে বিশ্ব ! চোখে যেন দেখি তার ধুলিময় অঙ্গ, বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ, রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে, ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে ! মনে হয...
সুকুমার রায়
হাতুড়ে
একবার দেখে যাও ডাক্তারি কেরামৎ- কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামৎ কয়েছেন গুরু মোর, "শোন শোন বৎস, কাগজের রোগী কেটে আগে কর মক্স" উৎসাহে কি না হয়? কি না হয় চেষ্টায়? অভ্যাসে চটপট্ হাত পাকে শেষটায়। খে...
সুকুমার রায়
বদ্যি বুড়ো
শুন্ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে , সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে? শুন্ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ? চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ? চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুয়েঁর...
সুকুমার রায়
ঠিকানা
আরে আরে জগমোহন- এস, এস, এস- বলতে পার কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোননি? খগেনকে তো চেনো? শ্যাম বাগচি খগেনেরই মামাশ্বশুর জেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ীওলা- (কি যেন নাম ভুলে গে...
সুকুমার রায়
নারদ নারদ
"হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল, সাদাকে বলছিলি লাল? (আর) সেদিন নাকি রাত্রি জুড়ে, নাক ডেকেছিস্ বিশ্রী সুরে? (আর) তোদের পোষা বেড়ালগুলো, শুন্ছি নাকি বেজায় হুলো? (আর) এই যে শুনি তোদের বাড়ি, কেউ নাকি রা...
সুকুমার রায়
শিশুর দেহ
চশমা-আঁটা পণ্ডিতে কয় শিশুর দেহ দেখে- 'হাড়ের পরে মাংস দিয়ে, চামড়া দিয়ে ঢেকে, শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু, বাঁধল দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু।' কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি, উৎস...
সুকুমার রায়
খোকার ভাবনা
মোমের পুতুল লোমের পুতুল আগ্লে ধ'রে হাতে তবুও কেন হাব্লা ছেলের মন ওঠে না তাতে? একলা জেগে একমনেতে চুপ্টি ক'রে ব'সে, আন্মনা সে কিসের তরে আঙুলখানি চোষে? নাইকো হাসি নাইকো খেলা নাইকো মুখে কথা, আজ সকালে ...
সুকুমার রায়
বুড়ীর বাড়ী
গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি, ঝুরঝুরে প'ড়ো ঘরে থুর্থুরে বুড়ী৷ কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো, মিট্মিটে ঘোলা চোখ, পিট খানা কুলো৷ কাঁটা দিয়ে আঁটা ঘর—আঠা দিয়ে সেঁটে, সূতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয...
সুকুমার রায়
আবোল তাবোল
আয়রে ভোলা খেয়াল‐খোলা স্বপনদোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে ক্ষ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর।... আয় ক্ষ্যাপা‐মন ঘুচিয়...
সুকুমার রায়
গল্প বলা
'এক যে রাজা'–'থাম্ না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা৷' 'তার যে মাতুল'–'মাতুল কি সে?— সবাই জানে সে তার পিশে৷' 'তার ছিল এক ছাগল ছানা'— 'ছাগলের কি গজায় ডানা?' 'একদিন তার ছাতের 'পরে'— 'ছাত কোথা হে টিনের ...
সুকুমার রায়
হিংসুটিদের গান
আমরা ভালো লক্ষী সবাই, তোমরা ভারি বিশ্রী, তোমরা খাবে নিমের পাচন, আমরা খাব মিশ্রী। আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চম্চম্, তোমরা ত তা পাচ্ছ না কেউ, পেলে ও পাবে কম কম আমরা শোব খাট পালঙে মায়ের কাছে ঘেঁষ্...
সুকুমার রায়
মহাভারতঃ আদিপর্ব
কুরুকুলে পিতামহ ভীষ্মমহাশয় ভুবন বিজয়ী বীর, শুন পরিচয়- শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত জগতে সার্থক নাম সত্যে অনুরত। স্বয়ং জননী গঙ্গা বর দিলা তাঁরে- নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে। বুদ্বিভ্রংশ ঘট...
সুকুমার রায়
খুচরো ছড়া
শুনেছ কি ব'লে গেলো শুনেছ কি ব'লে গেলো সীতানাথ বন্দ্যো? আকাশের গায়ে নাকি টকটক গন্ধ? টকটক থাকে নাকো হ'লে পরে বৃষ্টি-- তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। বল্ব কি ভাই বলব কি ভাই হুগলি গেলুম বলছি তোমায় চুপ...
সুকুমার রায়
হনহন পনপন
চলে হনহন ছোটে পনপন ঘোরে বনবন কাজে ঠনঠন বায়ু শনশন শীতে কনকন কাশি খনখন ফোঁড়া টনটন মাছি ভনভন থালা ঝন ঝন। কাব্যগ্রন্থঃ- হ য ব র ল...
সুকুমার রায়
নিঃস্বার্থ
গোপালটা কি হিংসুটে মা! খাবার দিলেম ভাগ করে, বল্লে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে। জ্যেঠাইমা যে মেঠাই দিলেন, ‘দুই ভায়েতে খাও বলে’− দশটি ছিল, একটি তাহার চাখতে দিলেম ফাও বলে, আর যে নটি, ভাগ করে ...
সুকুমার রায়
হুলোর গান
বিদ্ঘুটে রাত্তিরে ঘুট্ঘুটে ফাঁকা, গাছপালা মিশ্মিশে মখ্মলে ঢাকা! জট্বাঁধা ঝুল কালো বটগাছতলে, ধক্ধক্ জোনাকির চক্মকি জ্বলে। চুপচাপ চারিদিকে ঝোপ ঝাড়গুলো, আয় ভাই গান গাই আয় ভাই হুলো। গীত গাই কান...
সুকুমার রায়
জালা-কুঁজো সংবাদ
পেটমোটা জালা কয়, "হেসে আমি মরিরে কুঁজো তোর হেন গলা এতটুকু শরীরে!" কুঁজো কয়, "কথা কস্ আপনাকে না চিনে, ভুঁড়িখানা দেখে তোর কেঁদে আর বাঁচিনে।" জালা কয়, "সাগরের মাপে গড়া বপুখান, ডুবুরিরা কত তোলে তবু জ...
সুকুমার রায়
পাকাপাকি
আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। রোদে জলে টিকে রঙ পাকা কই তাহারে। ফলারটি পাকা হয় লুচি দই আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা ক...
সুকুমার রায়
দাদা গো দাদা
দাদা গো দাদা, সত্যি তোমার সুরগুলো খুব খেলে! এম্নি মিঠে- ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে! দাদা গো দাদা, এমন খাসা কণ্ঠ কোথায় পেলে?- এই খেলে যা! গান শোনাতে আমার কাছেই এলে? দাদা গো দাদা, পায়ে পড়ি তোর, ...
সুকুমার রায়
রামগরুড়ের ছানা
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, "হাসব্ না-না, না-না"। সদাই মরে ত্রাসে- ঐ বুঝি কেউ হাসে! এক চোখে তাই মিট্মিটিয়ে তাকায় আশে পাশে। ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয়, "হাস...
সুকুমার রায়
চোর ধরা
আরে ছি ছি! রাম রাম! ব'লো নাহে ব'লো না, চল্ছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা! যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে, ভয়ানক ক'মে যায় খাবারের ভাগেতে! রোজ দেখি খেয়ে গেছে, জানিনাকো কারা সে, কালকে যা হ'য়ে গেল ডা...
সুকুমার রায়
অতীতের ছবি
পর্ব ১ ছিল এ ভারতে এমন দিন মানুষের মন ছিল স্বাধীন ; সহজ উদার সরল প্রাণে বিস্ময়ে চাহিত জগত পানে। আকাশে তখন তারকা চলে, নদী যায় ভেসে, সাগর টলে, বাতাস ছুটিছে আপন কাজে, পৃথিবী সাজিছে নানান সাজে ; ফুলে ফল...
সুকুমার রায়
ছুটি (ঘুচবে জ্বালা)
ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ- পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন ? দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু প্রাণটা করে 'পালাই পালাই' মনটা উড়ু উড়ু- পড়ার কথা খাতায়, পাতায়, মাথায় নাহি ঢো...
সুকুমার রায়
একুশে আইন
শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প'ড়ে, প্যায়দা এসে পাক্ড়ে ধরে, কাজির কাছে হয় বিচার- একুশ টাকা দন্ড তার।। সেথায় সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে বিন্ টি...
সুকুমার রায়
আশ্চর্য
নিরীহ কলম, নিরীহ কালি, নিরীহ কাগজে লিখিল গালি-- "বাঁদর বেকুব আজব হাঁদা বকাট্ ফাজিল অকাট্ গাধা।" আবার লিখিল কলম ধরি বচন মিষ্টি, যতন করি-- "শান্ত মানিক শিষ্ট সাধু বাছারে, ধনরে লক্ষ্মী যাদু।" মনের কথাট...
সুকুমার রায়
বেজায় রাগ
ও হাড়্গিলে, হাড়্গিলে ভাই, খাপ্পা বড্ড আজ! ঝগড়া কি আর সাজে তোমার? এই কি তোমার যোগ্য কাজ? হোম্রা চোম্রা মান্য তোমরা বিদ্যেবুদ্ধি মর্যাদায় ওদের সঙ্গে তর্ক করছ- নাই কি কোন লজ্জা তায়? জান্ছ নাকি ...
সুকুমার রায়
মেঘের খেয়াল
আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চরে। কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা। কোথা হতে কোথা যায় কোন্ তালে চলে, বাতাসের কানে কানে কত কথা বলে। বুড়ো বুড়ো...
সুকুমার রায়
বিজ্ঞান শিক্ষা
আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি 'ফুটোস্কোপ' দিয়ে, দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে বুদ্ধিটা খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস্ ভস্ ঘিলু, কতখানি ঠক্ঠকে ফাঁপা। মন তোর কোন দেশে...
সুকুমার রায়
হিতে-বিপরীত
ওরে ছাগল, বল্ত আগে সুড় সুড়িটা কেমন লাগে? কই গেল তোর জারিজুরি লম্ফঝম্ফ বাহাদুরি। নিত্যি যে তুই আসতি তেড়ে শিং নেড়ে আর দাড়ি নেড়ে, ওরে ছাগল করবি রে কি? গুঁতোবি তো আয়না দেখি। হাঁ হাঁ হাঁ, এ কেমন কথ...
সুকুমার রায়
কাজের লোক
প্রথম। বাঃ - আমার নাম 'বাঃ', বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা! লেখাপড়ার ধার ধারিনে , বছর ভরে ছুটি, হেসে খেলে আরাম ক'রে দুশো মজা লুটি। কারে কবে কেয়ার করি , কিসের করি ডর? কাজের নামে কম্প দিয়ে গায়ে আ...
সুকুমার রায়
আকাশের গায়ে
আকাশের গায়ে কিবা রামধনু খেলে, দেখে চেয়ে কত লোক সব কাজ ফেলে; তাই দেখে খুঁৎ-ধরা বুড়ো কয় চটে, দেখছ কি, এই রং পাকা নয় মোটে।। (অন্যান্য ছড়াসমূহ)...
সুকুমার রায়
বাবুরাম সাপুড়ে
বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা! যে সাপের চোখ্ নেই, শিং নেই নোখ্ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশ্ ঢাঁশ্, নেই কো...
সুকুমার রায়
দাঁড়ের কবিতা
চুপ কর্ শোন্ শোন্, বেয়াকুফ হোস্ নে ঠেকে গেছি বাপ্ রে কি ভয়ানক প্রশ্নে! ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ঝিম্ঝিম্ টন্টন্ ব্যথা করে হাড়েতে। এক ছিল দাঁড়ি মাঝি— দাড়ি তার মস্ত, দাড়ি দিয়ে দাঁড়...
সুকুমার রায়
বিষমকাণ্ড
কর্তা চলেন, গিন্নী চলেন, খোকাও চলেন সাথে, তড়্বড়িয়ে বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে । তেড়ে হন্হন্ চলে তিনজন যেন পল্টন চলে, সিঁড়ি উঠ্তেই একি কান্ড! এ আবার কি বলে! ল্যাজ লম্বা কান গোল গোল, তিড়িং বিড়িং ছো...
সুকুমার রায়
বর্ষ গেল, বর্ষ এল
বর্ষ গেল, বর্ষ এল, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি। সত্যিকালের এই পৃথিবী বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে। আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্ত ...
সুকুমার রায়
কিছু চাই?
কারোর কিছু চাই গো চাই ? এই যে খোকা, কি নেবে ভাই? জলছবি আর লাট্টু লাটাই কেক বিস্কুট লাল দেশলাই খেলনা বাঁশি কিংবা ঘুড়ি লেড্ পেনসিল রবার ছুরি? এসব আমার কিছুই নাই, কারোর কিছু চাই গো চাই? কারোর কিছু চাই ...
সুকুমার রায়
বর্ষ গেল বর্ষ এল
বর্ষ গেল বর্ষ এল গ্রীষ্ম এলেন বাড়ি- পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি । সত্যিকারের এই পৃথিবীর বয়স কেবা জানে, লক্ষ হাজার বছর ধরে চল্ছে একই টানে । আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ...
সুকুমার রায়
খাই খাই
খাই খাই করো কেন, এসো বসো আহারে— খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড় করে আনি সব— থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি ফল-মূল শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য, রুটি ...
সুকুমার রায়
মূর্খ মাছি
মাকড়সা সান্-বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা। আয় না মাছি আমার ঘরে, আরাম পাবি বসলে পরে, ফরাশ পাতা দেখবি কেমন খাসা! মাছি থাক্ থাক্ থাক্ আর বলে না, &nb...
সুকুমার রায়
খোকা ঘুমায়
কোন্খানে কোন্ সুদূর দেশে, কোন্ মায়ের বুকে, কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে? অজানা কোন্ দেশে সেথা কোন্খানে তার ঘর? কোন্ সমুদ্র, কত নদী, কত দেশের পর? কেমন সুরে, কি ব'লে মা ঘুমপাড়ানি গানে খোক...
সুকুমার রায়
কলিকাতা কোথা রে
গিরিধি আরামপুরী, দেহ মন চিৎপাত, খেয়ে শুয়ে হু হু করে কেটে যায় দিনরাত; হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নাই; মাস বার তারিখের কোন কিছু ল্যাঠা নেই; খিদে পেলে তেড়ে খাও, ঘুম পেলে ঘুমিও- মোট কথা, কি আরাম, ...
সুকুমার রায়
পাগলা দাশু
আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না, যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে দাশুকে চিনিয়া ফেলে। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আন্কোরা পাড়াগেঁয়ে...
সুকুমার রায়
কাতুকুতু বুড়ো
আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার! সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি— কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন্ সড়কের মোড়ে, একলা প...
সুকুমার রায়
কেন সব কুকুরগুলো
কেন সব কুকুরগুলো খামখা চ্যাঁচায় রাতে ? কেন বল দাঁতের পোকা থাকেনা ফোক্লা দাঁতে ? পৃথিবীর চ্যাপ্টা মাথা, কেন সে কাদের দোষে?- এস ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে ।...
সুকুমার রায়
কাঠ বুড়ো
হাঁড়ি নিয়ে দাড়িমুখো কে–যেন কে বৃদ্ধ রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ । মাথা নেড়ে গান করে গুন্ গুন্ সঙ্গীত ভাব দেখে মনে হয় না–জানি কি পণ্ডিত ! বিড়্ বিড়্ কি যে বকে নাহি তার অর্থ— 'আকাশেতে ঝুল ঝো...
সুকুমার রায়
আলোছায়া
হোক্না কেন যতই কালো এমন ছায়া নাইরে নাই – লাগ্লে পরে রোদের আলো পালায় না যে আপনি ভাই! শুষ্কমুখে আঁধার ধোঁয়া কঠিন হেন কোথায় বল্, পাগল যাতে হাসির ছোঁয়া আপনি গলে হয় না জল।।...
সুকুমার রায়
বন্দনা
নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তিভরে নমি কায়েমনে। নমি বিশ্বচরাচর লোকপতে নমি সর্বজনাশ্রয় সর্বগতে। নমি সৃষ্টি-বিধারণ শক্তিধরে, নমি প্রাণপ্রবাহিত জীব জড়ে। তব জ্যোতিবিভাসিত বিশ্বপটে মহাশুন্যতলে তব নাম ...
সুকুমার রায়
ডানপিটে
বাপ্রে কি ডানপিটে ছেলে!- কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভুত সেজে আঠা মেখে মুখে, ঠাঁই ঠাই শিশি ভাঙে শ্লেট দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ ক'রে দুম্দাম্ পড়ে। বাপরে ...
সুকুমার রায়
গোঁফ চুরি
হেড আফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জান্ত? দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিম্ঝিমিয়ে হটাত্ গেলেন ক্ষেপে! আঁত্কে উঠে হাত‐পা ছুঁড়ে চোখটি ক’রে গোল! হ...
সুকুমার রায়
নিরুপায়
বসি বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে- "সহজ উদরে ধরিবে যেটুক্, সেইটুকু খাব হব না পেটুক।" মাস দুই যেতে খাতা খুলে দেখি, এরি মাঝে মন লিখিয়াছে একি! লিখিয়াছে, "যদি নেমন্তন্নে কেঁদে ওঠে প্রাণ লু...
সুকুমার রায়
শ্রীগোবিন্দ-কথা
আমি অর্থাৎ শ্রীগোবিন্দ মানুষটি নই বাঁকা! যা বলি তা ভেবেই বলি, কথায় নেইক ফাঁকা। এখনকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে দেখ্তে চাও ত দিতে পারি সাটিফিকেট এনে। ভাগ্য আমায় দেয়নি বটে করতে বি-এ পাশ, তাই বলে...
সুকুমার রায়
বড়াই
গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাওদা -পিঠে হেলে দুলে আসে- বাপরে ব'লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে! রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল...
সুকুমার রায়
কি মুস্কিল!
সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত, সরকারী সব অফিসখানার কোন্ সাহেবের কদর কত৷ কেমন ক'রে চাট্নি বানায়, কেমন ক'রে পোলাও করে, হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক'রে৷ সাবান কালি দাঁতের মাজন বানা...
সুকুমার রায়
পড়ার হিসাব
ফিরল সবাই ইস্কুলেতে সাঙ্গ হল ছুটি— আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার, সময় এল এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দমতন...
সুকুমার রায়
ষোল আনাই মিছে
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে, মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?'' বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে হাসে। বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই খাটি, ...
সুকুমার রায়
সম্পাদকের দশা
সম্পাদকীয়- একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা । পোঁটলা পুঁটলি বাঁধি হইলেন দেশছাড়া ।। অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে । জানে তাহা ভুক্তভোগী অপরে বুঝিবে কিসে ? লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি । বেচা...
সুকুমার রায়
বিষম ভোজ
“অবাক কান্ড!” বল্লে পিসী, “এক চাঙাড়ি মেঠাই এল- এই ছিল সব খাটের তলায়, এক নিমিষে কোথায় গেল?” সত্যি বটে বললে খুড়ী, “আনলো দু’সের মিঠাই কিনে- হঠাৎ কোথায় উপসে গেল? ভেল্কিবাজি দুপুর দিনে?” “দাঁড়াও দেখি” বল্...
সুকুমার রায়
খুড়োর কল
কল করেছেন আজবরকম চণ্ডীদাসের খুড়ো— সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স— বছর খানেক হবে— উঠল কেঁদে ‘গুংগা’ বলে ভীষন অট্টরবে। আর তো সবাই ‘মামা’ ‘গাগা’ আবোল তাবোল বকে, খুড়োর মুখে ‘গুংগা...
সুকুমার রায়
ও বাবা!
পড়তে বসে মুখের পরে কাগজ খানি থুয়ে রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম ক’রে শুয়ে। শুনছ নাকি ঘড়র্ ঘড়র্ নাক ডাকার ধুম? সখ যে বড় বেজায় দেখি- দিনের বেলায় ঘুম! বাতাস পোরা এই যে থলি দেখ্ছ আমার হাতে, দুড়ম ক...
সুকুমার রায়
সৎপাত্র
শুনতে পেলাম পোস্তা গিয়ে— তোমার নাকি মেয়ের বিয়ে ? গঙ্গারামকে পাত্র পেলে ? জানতে চাও সে কেমন ছেলে ? মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো ; তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন ; বিদ্যে বুদ্...
সুকুমার রায়
সাহস
পুলিশ দেখে ডরাইনে আর, পালাইনে আর ভয়ে, আরশুলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে। আধাঁর ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে, আর করে না বুক দুর্ দুর্ জুজুর নামটি শুনে। রাত্তিরেতে একলা শুয়ে তাও ত থাকি কত, মেঘ ডাকল...
সুকুমার রায়
ভাল ছেলের নালিশ
মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম ক'রে বসে - আমায় দেখে একটা দিল ,নয়কো তাও বড়টা, দুইখানা সেই আপনি খেল ক'ষে! তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি 'হ্যাংলা ছ...
সুকুমার রায়
ভালরে ভাল
দাদা গো! দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভাল, আসল ভাল নকল ভাল, সস্তা ভাল দামীও ভাল, তুমিও ভাল আমিও ভাল, হেথায় গানের ছন্দ ভাল, হেথায় ফুলের গন্ধ ভাল, মেঘ-মাখানো আকাশ ভাল, ঢেউ- জাগানো বাতাস ভাল, গ্...
সুকুমার রায়
নাচন
নাচ্ছি মোরা মনের সাধে গাচ্ছি তেড়ে গান হুলো মেনী যে যার গলার কালোয়াতীর তান। নাচ্ছি দেখে চাঁদা মামা হাস্ছে ভরে গাল চোখটি ঠেরে ঠাট্টা করে দেখ্না বুড়োর চাল।...
সুকুমার রায়
কত বড়
ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা। ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে। যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে- দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে। চেয়ে বলে ...
সুকুমার রায়
ভয় পেয়োনা
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না— সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই! মাথায় আমার শিং দেখে ভ...
সুকুমার রায়
পালোয়ান
খেলার ছলে ষষ্ঠিচরণ হাতী লোফেন যখন তখন, দেহের ওজন উনিশটি মন, শক্ত যেন লোহার গঠন। একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে মারল বেগে- ভাঙল সে বাঁশ শোলার মত মট্ ক'রে তার কনুই লেগে। এইত সে দিন রাস্তা দিয়ে চল্...
সুকুমার রায়
বিবিধ
১ করে তাড়াহুড়ো বিষম চোট্ কিনেছি হ্যাট্ পরেছি কোট্, পেয়েছি passage এসেছে boat, বেঁধেছি তল্পি তুলেছি মোট্, বলেছে সবাই, "তা হলে ওঠ্, আসান্ এবার বিলেতে ছোট্।" তাই সভা হবে, বিদায় ভোট্, কাঁদ কাঁদ ভা...
সুকুমার রায়
হরিষে বিষাদ
দেখছে খোকা পঞ্জিকাতে এই বছরে কখন কবে ছুটির কত খবর লেখে, কিসের ছুটি কঁদিন হবে। ঈদ্ মহরম দোল্ দেওয়ালি বড়দিন আর বর্ষাশেষে- ভাবছে যত, ফুল্লমুখে ফুর্তিভরে ফেলছে হেসে এমন কালে নীল আকাশে হঠাৎ -খ্যাপা মেঘের...
সুকুমার রায়
আহ্লাদী
হাসছি মোরা হাসছি দেখ,হাসছি মোরা আহ্লাদী, তিন জনেতে জটলা ক'রে ফোক্লা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা ,আসছি আমি,আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই। ভাবছি মনে, হাসছি কেন? থাকব...
সুকুমার রায়