বুঝবার ভুল
এই কবিতাটি লিখেছেন সুকুমার রায় · ১ মিনিট পড়ার সময় ·
এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে।
সাম্নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে।
পড়্ছ বুঝি? বেশ বেশ বেশ! এক মনেতে পড়্লে পরে
"লক্ষ্মীছেলে-- সোনার ছেলে" বলে সবাই আদর করে।
এ আবার কি? চিত্র নাকি? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া--
আমায় নিয়ে রংতামাসা! পিটিয়ে তোমায় কর্ছি খাড়া।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।