আলোছায়া
এই কবিতাটি লিখেছেন সুকুমার রায় · ১ মিনিট পড়ার সময় ·
হোক্না কেন যতই কালো
এমন ছায়া নাইরে নাই-
লাগ্লে পরে রোদের আলো
পালায় না যে আপ্নি ভাই!..
শুষ্কমুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল্,
লাগ্লে যাতে হাসির ছোঁয়া
আপ্নি গলে হয় না জল।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।