তােমাকে আমার কাছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তােমাকে আমার কাছে পেলে দেখি হাওয়ায় ভেসেছে নীল লাবণ্য
দিগন্ত জুড়ে সে - ধারাবাহিক শান্তির মতাে
তােমাকে আমার কাছে পেলে আমি নীল লাবণ্য
পাহাড় - শিখরে, অগ্রগণ্য।
যেন তুমি আছাে বহুদূর কোন দুর্গে অথবা পাতালপুরীর গােপন কুঠুরি কানা -
হয়ে -থাকা জানলা দরজাহীন প্রকোষ্ঠে
নিষ্কৃতি নেই
যেন তুমি আছাে সব কিছুতেই
রক্ত রুধির মজ্জার মতাে অবিশেষ দায়ে গৃহবন্দিনী !
সন্দেহ হয় — ভিতর - বাহিরে ওঠে সতর্ক ধুলাময় ধ্বনি
তুমি শকটের উপরে শয়ান ...
নিষ্কৃতি নেই
তােমায় আমার কাছে গেলে দেখি হাওয়ায় ভেসেছে
নীল লাবণ্য।
অগ্রন্থিত কবিতা
২২.৯ ১৯৬৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।