টুনটুনি ও বিড়াল কথা
কবিতাটি তারিখে দীপক কুমার বেরা লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
দু'টি টুনটুনি বাসা বেঁধেছে গৃহস্থের বেগুনগাছে
উজ্জীবনের মিলিত সঞ্চারে দু'জনার নিভৃত সুস্থিতি।
পাখি ডাকে, ফুল ফোটে গাছে
বেগুনগাছের পাতার আড়ালে
ওদের সুখ-দুঃখের গল্পকথা
কুড়িয়ে নেয় মুখর বিকেলের বাতাস।
হঠাৎ, ওদের সুস্থিতিতে বাদ সাধে
গৃহস্থের পোষা পেটুক বিড়ালের নির্জন উপস্থিতি!
গৃহস্থ গাছ থেকে বেগুন তোলে, টুনটুনির গান শোনে
আর, সাধের বিড়ালকে খেতে দেয় মাছের কাঁটা।
এদিকে, টুনটুনিদের সংসারে কাঁটা হয়ে থাকে,
পেটুক বিড়ালের নির্জন গোপন উপস্থিতি!
মৃত্যু কি কোথাও কারুর অপেক্ষায় থাকে?
আলো-ছায়া, জল-স্থল ও
জীবন-মৃত্যুর আবর্তে খসে পড়ে
অসহায় দু'টি প্রাণীর
মুখর বিকেলের সুখ-দুঃখের বর্ণমালা!

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
খুব ভালো
তন্ময় • ২৮/৫/২০২৬
অসাধারণ লাগলো, আরো লেখা চাই
স্বপ্ন অধরা • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।