ভালােবাসার পদ্য
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যন্ত্রণাব মতো দীর্ঘ পথ পড়ে আছে।
সম্মুখে অরণ্য যার মধ্যে নেই স্বাধীন চিন্তার
পরিবেশ, গাছ আছে-- বিকল্প রয়েছে।
যন্ত্রণার মতাে দীর্ঘ পথ পড়ে আছে।
কে জানে কোথায় আছে এলােমেলাে মেঘ
আকাশে? কে জানে, কেন হৃদয় হয়েছে
পাথর, কে জানে কেন পাথারের মাঝে
ফুল আছে, কুঁড়ি আছে, শিকড় রয়েছে---
যন্ত্রণার মতাে দীর্ঘ পথ আছে পড়ে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।