শব্দের ভিতরে ছিলে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শব্দের ভিতরে ছিলে, কিন্তুু আমি বাহিরে এনেছি।
এতো দীর্ঘ প্রাণ ছিলো,বস্তুত তা আধো–অন্ধকারে
এখন জীবম্মৃত মনে হয়, সে-দুঃখ মেনেছি,
শব্দের ভিতরে ছিলে, কিন্তুু আমি বাহিরে এনেছি।
বাহিরে দেখেছি তার কংকাল, সুষমা সেই মোহ
যে আমাকে টেনে এনে দেখিয়েছে দুঃখ বারে বারে
শব্দের ভিতরে ছিলে, কিন্তুু আমি বাহিরে এনেছি।
কাব্যগ্রন্থ
'এই তো মর্মরমূর্তি'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।