শেষদিনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হৃদয়ের মধ্যে ক্ষুধা , এতােদিন পর---
এতােদিন বাসযােগ্য ছিলাে না কি ঘর?
হৃদয়ের মধ্যে ক্ষুধা, এতােদিন পর।
দিনের দ্যোতনা শুরু, সংক্রান্তির শেষ---
ভিতরে বাহিরে ছিলে তুমি অনিমেষ।
দিনের দ্যোতনা শুরু, সংক্রান্তির শেষ!
শেষের দিনেও ওড়ে প্রতিপ্রদ ছাই---
হারিয়ে ছড়িয়ে তাকে কেন কাছে পাই?
শেষের দিনেও ওড়ে প্রীতিপদ ছাই!
কাব্যগ্রন্থ --
" যেতে পারি কিন্তু কেন যাবো "
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।