বলো না অন্তত
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ফুলের উপর শয্যা তাহার
নামটি ফুলের মতো,
কী হয় আর কী হতে পারে
বলো না অন্তত।
পারুল জারুল কোথায় যে হুল ---
বলতে তুমি পারো?
যে বাড়ি যাই সে --বাড়ি নাই
বন্ধ ছিল দ্বারও!
ভুলের উপর শয্যা তাহার
নামটি ভুলের মতো,
কী হয় আর কী হতে পারে
বলোনা অন্তত।
(শক্তি চট্টোপাধ্যায় --
সেরা ছড়া)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।