তবু
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ভৈরবী-একতাল
খেলিতে হবে এ খেলা-
তবু খেলিতে হবে এ খেলা!
ভাঙিয়ে গিয়েছে জীবনের হাট, ফুরিয়ে গিয়েছে মেলা।
পরের নয়ন ভুলাবার লাগি
এ যেন হয়েছে নিশি নিশি জাগি,
মরম মাঝারে বেদনা লুকায়ে নয়ন মুছিয়ে ফেলা!
সঙ্গী যে ছিল এক এক করে
গিয়েছে ফিরিয়ে যে যাহার ঘরে-
কখন্ যে মোর আকাশের 'পরে গড়িয়ে গিয়েছে বেলা;
শুধু আপনারে নিয়ে প্রাণপণে খেলিতে হইবে খেলা-
তবু খেলিতে হবে এ খেলা!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।