স্বাধীনচেতা নেতা
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
দুর্নীতি হায় চারদিকে ভাই
পাই না কোনো দিশ,
দুর্নীতি নয় এ যেন হায়
কালনাগিনীর বিষ।
কালো টাকার বিরাট পাহাড়
সামনে ওরা নত,
এলোচুলে পাক ধরেছে
টাক পড়েছে কত।
তবু ওদের দুর্নীতিতে
খ্যাতি জগৎজোড়া,
ওদের জোরে বাংলা আমার
দুর্নীতিতে সেরা।
কালো টাকায় মিটায় ওরা
সবুজ মনের দাম,
বুকে বাজে ব্যথার বাদ্য
মোদের বিধি বাম।
নাই-বা মানো তবু শোনো
ওরাই দেশের নেতা,
স্বাধীন দেশে আমরা তো নয়
ওরাই স্বাধীনচেতা।
পাই না কোনো দিশ,
দুর্নীতি নয় এ যেন হায়
কালনাগিনীর বিষ।
কালো টাকার বিরাট পাহাড়
সামনে ওরা নত,
এলোচুলে পাক ধরেছে
টাক পড়েছে কত।
তবু ওদের দুর্নীতিতে
খ্যাতি জগৎজোড়া,
ওদের জোরে বাংলা আমার
দুর্নীতিতে সেরা।
কালো টাকায় মিটায় ওরা
সবুজ মনের দাম,
বুকে বাজে ব্যথার বাদ্য
মোদের বিধি বাম।
নাই-বা মানো তবু শোনো
ওরাই দেশের নেতা,
স্বাধীন দেশে আমরা তো নয়
ওরাই স্বাধীনচেতা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
মন্তব্যসমূহ
আমাদের উপমহাদেশের প্রেক্ষিতে অনন্তকাল এটাই সত্য বেশ ভালো লিখেছেন।
তন্ময় • ২৮/৫/২০২৬
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।