চরকার গান
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
ঘোর –
ঘোর রে ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর
ওইস্বরাজ-রথের আগমনি শুনি চাকার শব্দে তোর॥
১
তোরঘোরার শব্দে ভাই
সদাই শুনতে যেন পাই
ওই খুলল স্বরাজ-সিংহদুয়ার, আর বিলম্ব নাই।
ঘুরে আসল ভারত-ভাগ্য-রবি, কাটল দুখের রাত্রি ঘোর॥
২
ঘর ঘর তুই ঘোর রে জোরে
ঘর্ঘরঘর ঘূর্ণিতে তোর
ঘুচুক ঘুমের ঘোর
তুইঘোর ঘোর ঘোর।
তোরঘুর-চাকাতে বল-দর্পীর তোপ কামানের টুটুক জোর॥
৩
তুই ভারত-বিধির দান,
এইকাঙাল দেশের প্রাণ,
আবারঘরের লক্ষ্মী আসবে ঘরে শুনে তোর ওই গান।
আরলুটতে নারবে সিন্ধু-ডাকাত বৎসরে পঁয়ষট্টি ক্রোড়॥
৪
হিন্দু-মুসলিম দুই সোদর,
তাদের মিলন-সূত্র-ডোর রে
রচলি চক্রে তোর,
তুইঘোর ঘোর ঘোর।
আবারতোর মহিমায় বুঝল দু-ভাই মধুর কেমন মায়ের ক্রোড়॥
৫
ভারতবস্ত্রহীন যখন
কেঁদেডাকল – নারায়ণ!
তুমিলজ্জা-হারী করলে এসে লজ্জা নিবারণ,
তাইদেশ-দ্রৌপদীর বস্ত্র হরতে পারল না দুঃশাসন-চোর॥
৬
এইসুদর্শন-চক্রে তোর
অত্যাচারীর টুটল জোর রে ছুটল সব গুমোর
তুইঘোর ঘোর ঘোর।
তুইজোর জুলুমের দশম গ্রহ, বিষ্ণু-চক্র ভীম কঠোর॥
৭
হয়েঅন্নবস্ত্রহীন
আরধর্মে কর্মে ক্ষীণ
দেশডুবছিল ঘোর পাপের ভারে যখন দিনকে দিন,
তখনআনলে অন্ন পুণ্য-সুধা, খুললে স্বর্গ মুক্তি-দোর॥
৮
শাসতে জুলুম নাশতে জোর
খদ্দর-বাস বর্ম তোর রে অস্ত্র সত্যডোর,
তুইঘোর ঘোর ঘোর।
মোরাঘুমিয়ে ছিলাম, জেগে দেখি চলছে চরকা, রাত্রি ভোর॥
৯
তুইসাত রাজারই ধন,
দেশ-মা-র পরশ-রতন,
তোরস্পর্শে মেলে স্বর্গ অর্থ কাম মোক্ষ ধন।
তুই মায়ের আশিস, মাথার মানিক, চোখ ছেপে বয় অশ্রু-লোর॥
(বিষের বাঁশি কাব্যগ্রন্থ)

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।