চেয়ে থাকো
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কিছুদিন আমার অসুখী মুখপানে তুমি চেয়ে থাকো
কিছুদিন আমার সুখের মুখপানে তুমি চেয়ে থাকো
চেয়ে থাকো, চোখ ফিরিও না,অন্ধ হবে,যদি বন্ধ করো
চেয়ে-থাকা,দুঃখী মুখপানে, চেয়ে-থাকা পলক না ফেলে
কিছুদিন আমার ভোগের মুখপানে তুমি চেয়ে থাকো
কিছুদিন আমার রোগের মুখপানে তুমি চেয়ে থাকো
কিছুদিন আমার সন্ন্যাসী মুখপানে তুমি চেয়ে থাকো
চেয়ে থাকো, চোখ ফিরিও না,অন্ধ হবে,যদি বন্ধ করো
চেয়ে থাকো,খুব কাছে থেকে, চেয়ে-থাকা দূর থেকে নয়
তাতে কি তোমার পরাজয়?
তাতে কি তোমারই পরাজয়!
কাব্যগ্রন্থ --‘আমাকে জাগাও'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।