তরুণ শিল্প
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তখনো তার ফুলের বিকাশ বাকি ছিলো
আমি একটা ধূর্ত চোরের মতন
সদর খিড়কি দেখে চারপাশের সীমানা দেখে
মৃদু একটি আলোর মতন বসেছিলাম পাশে
হাত তুললাম, পা তুললাম, মুখটি ছুঁলাম শব্দহীন ভঙ্গিতে
নিজের পোড়ো দেহখানার দিকে ফিরলাম
টলায়মান হাতে ছুঁলাম, পায়ে ছুঁলাম ধন্য দীর্ঘ প্রাণ।
ফুলের বিকাশ বাকি থাকলেই ভালো।
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।