আকাশে যখন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আকাশে যখন ভেঙেছে মেঘের বাসা
তুমি কাছে এসে বসিও আমার পাশে
ভয় পাই বড় ভয় পাই ভালোবাসা
বাজবিদ্যুৎ মেঘগর্জিত ফাঁসে।
আমারে বলার কথা তুমি ভরে আনো
কপাটবিহীন ঘরের আড়ম্বরে
স্থল অভিমুখে চালায়ে জাহাজ হানো
বিদায় বিদায় বিদায় স্থানান্তরে।
১৩.৯.১৯৬২
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।