বিজয়িনী
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
হে মোর রাণি!তোমার কাছে হার মানি আজ শেষে।
আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।
আমারসমর-জয়ী অমর তরবারী
দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী,
এখনএ ভার আমার তোমায় দিয়ে হারি,
এইহার-মানা-হার পরাই তোমার কেশে।।
ওগো জীবন-দেবী।
আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,
আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!
আজ বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,
বিজয়িনী!নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,
যততৃণ আমার আজ তোমার মালায় পূরে’,
আমিবিজয়ী আজ নয়ন-জলে ভেসে।।
আমার বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।
আমারসমর-জয়ী অমর তরবারী
দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী,
এখনএ ভার আমার তোমায় দিয়ে হারি,
এইহার-মানা-হার পরাই তোমার কেশে।।
ওগো জীবন-দেবী।
আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,
আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!
আজ বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,
বিজয়িনী!নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,
যততৃণ আমার আজ তোমার মালায় পূরে’,
আমিবিজয়ী আজ নয়ন-জলে ভেসে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।