এখনি মূৰ্ছিত হই মুখ ধ'রে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখনি মুর্ভূিত হবাে মুখ ধরে, অবয়ব ধরে ;
আচ্ছন্ন চাঁদের পিঠ, সরে সরে যেয়াে না নিয়ত।
কী নিয়ে একান্তে থাকি চেতনার বাতায়ন - পারে—
সে কি নিঃসরণে শূন্য মনে মনে গােলাপের মরা।
সুন্দর, সুন্দর ফুল, মিছে তব ক্লান্তির অসীম
সমুদ্রে, মকরগর্ভে, যাবাে বলে মেতেছি যৌবনে।
অপূর্ব সময় আজ, হাঁস ফেরে হিমালয় থেকে
চকিত, নীলিমা গলে ; রলরােল ঝরে পড়ে বুকে।
তরল মাৎসর্য তুমি, কবেকার সন্ধ্যার গরিমা,
মিছরি -কেলাস, অম্ল, খর্জুরের মজ্জার আফিম
গ্রীসের সােনালি ফল, অপ্সরার উদ্ভাসের বক—
পাখা মেলে ধরে তার, বর্ণে বর্ণে ফিরে যায় দেশে।
যৌবন যৌবন একা দীর্ঘদিন রয়ে গেলে বুকে—
তােমায় বাসি ভালাে, না তােমার প্রতিকুলাচারী।
অপূর্ব সময় ছিলাে, আজো ছিলাে জানি না কোথায়?
এবার মুর্ভূিত হবাে কোথা মুখ, তাৎক্ষণিক প্রেম॥
কাব্যগ্রন্থ --
"হে প্রেম হে নৈঃশব্দ্য" ---
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।