সকলের চেয়ে বেশি অহংকার নিয়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কেউ কি প্রকৃত ঠিক করে দিয়েছিলাে?
নাকি বাহুবলে তাকে বাগানের ভ্রূ-মধ্যে রেখেছি
এবং নিশ্চিন্ত আছি, কিছুদিন — জানি দাঁড়াবে না
পা দিয়ে চৌকাঠে যেন বলবে না, এখন তােমার
বাগানে যাবার পালা —
কিছুদিন গাছ হয়ে থাকো শিকড় যেখানে যায়, তুমি যাও—
গিয়ে দেখে এসাে ঘেঁষ বালি চুন ক্ষার—
মানুষের মহিমার চেয়ে
এদের দাবিও কিছু অল্প নয়, সামান্যও নয়।
ঘরে তাই জামা পরে বসে আছে করবী কাঞ্চন
এক পাটি জুতাে পায়ে সুপারি দাবায় এক্কা খেলে
লেবুর কাঁটায় কাঁথা, মলিদা নিয়েছে ক্ষিপ্র যুঁই
অলস গােলাপ বেলি শুয়ে আছে মাথার বালিশে
ঘর ভরে গেছে মাংসে - সবুজ-হলুদ-নীল
সকলের চেয়ে বেশি অহংকার নিয়ে একা আছি।
কাব্যগ্রন্থ - দেশ- ৩০ মে ১৯৭২
'ছবি আঁকে ছিঁড়ে ফ্যালে' --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।