ভক্তাধীন
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
যে হও, সে হও, তুমি, যে হও সে হও।
ভক্তাধীন ভগবান ভক্ত ছাড়া নও।।
ভাবময় ভাবরূপে, অন্তরেই রও।
অন্তর-অন্তর তুমি, কদাচ না হও।।
বাক্যরূপে রসনায়, তুমি কথা কও।
সর্বসহারূপে তুমি, সমুদয় সও।।
ভারী হলে ভবভার, মস্তকেতে বও।
আমি হে কি দিব ভার, বুঝে ভার লও ।।
যে হও সে হও তুমি, যে হও সে হও।
ভক্তাধীন ভগবান, ভক্ত ছাড়া নও।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।