সৌরকরোজ্জ্বল
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
পরের ক্ষেতের ধানে মই দিয়ে উঁচু করে নক্ষত্রে লাগানো
সুকঠিন নয় আজ;
যে-কোনো পথের বাঁকে ভাঙনের নদীওর শিয়রে
তাদের সমাজ।
তবুও তাদের ধারা- ধর্ম অর্থ কাম কলরব কুশীলব-
কিংবা এ-সব থেকে আসন্ন বিপ্লব
ঘনারে- ফসল ফলায়ে- তবু যুগে-যুগে উড়ায়ে গিয়েছে পঙ্গপাল।
কাল তবু- হয়তো আগামী কাল।
তবুও নক্ষত্র নদী সূর্য নারী সোনার ফসল মিথ্যা নয়।
মানুষের কাছ থেকে মানবের হৃদয়ের বিবর্ণতা ভয়
শেষ হবে; চতুর্থ- আরো সব
আন্তর্জাতিক গ'ড়ে ভেঙে গ'ড়ে দীপ্তিমান কৃষিজাত জাতক মানব।
কাব্যগ্রন্থ - সাতটি তারার তিমির

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।