নবান্ন
ছড়াটি তারিখে MUSADDEK71 লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
পাকা ধানে ভরা গোলা
সোনা রুপে আভা
শিশির ঝরে প্রভাত বেলা
আলো খেলার প্রভা।
গ্রামে-গ্রামে চলছে খেলা
বসছে কোথাও মেলা
পায়েশ-খিরে নানা স্বাদে
দিচ্ছে মনে দোলা।
খেজুর রসে মিঠা জলে
মুড়কি-পুরি ঘরে
ঘোলা জলে ছোট পুকুর
হাঁসের পালক ঝরে।
কুয়াশাতে প্রভাত বেলা
দেখি যেন ধন্য
বছর ঘুরে হেমন্ততে
এসেছে নবান্ন।
সোনা রুপে আভা
শিশির ঝরে প্রভাত বেলা
আলো খেলার প্রভা।
গ্রামে-গ্রামে চলছে খেলা
বসছে কোথাও মেলা
পায়েশ-খিরে নানা স্বাদে
দিচ্ছে মনে দোলা।
খেজুর রসে মিঠা জলে
মুড়কি-পুরি ঘরে
ঘোলা জলে ছোট পুকুর
হাঁসের পালক ঝরে।
কুয়াশাতে প্রভাত বেলা
দেখি যেন ধন্য
বছর ঘুরে হেমন্ততে
এসেছে নবান্ন।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।