মানুষ আমিও নই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষ আমিও নই
মানুষের সমস্ত কঠোর
রীতিনীতি নিয়ে আমি সাশ্রু
সে-মানুষ আমি,সমস্ত বর্জিত
পাছে সে হারায়!
পাছে সে হারায় কিছু....
কিছু নয়,সে হারায় কিছু
কী যে সে হারায়? জানিনা সে -----
জানি সে হারায়।
অগ্রন্থিত কবিতা
১৯৮০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।